নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন মেরামতে ব্যয় ১ কোটি ২৫ লাখ টাকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-10-2024 12:18:43 pm

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন মেরামতে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয় হয়েছে। কাজীপাড়া ও মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন মেরামত করতে মোট প্রায় ১৮ কোটি ৮৬ লাখ টাকা খরচ হবে বলে ধারনা করা হচ্ছে।

আজ মঙ্গলবার মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন চালু উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ সব কথা বলেন। ৮৮ দিন পর আজ মঙ্গলবার থেকে পুনরায় মিরপুর-১০ মেট্রো রেল স্টেশনটি চালু করা হয়। গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় দুর্বৃত্তদের ভাংচুরের কারণে স্টেশনটি বন্ধ ছিল।

এ সময় উপদেষ্টা আরও বলেন, মেট্রো রেল কর্তৃপক্ষ অন্য দুটি স্টেশনের অব্যবহৃত কিছু যন্ত্রপাতি মিরপুর-১০ স্টেশনে প্রতিস্থাপন করেছে। আর অন্য দুটি স্টেশন থেকে আনা সরঞ্জাম ফেরত দেয়া হবে-উল্লেখ করে উপদেষ্টা বলেন, মেট্রো কর্তৃপক্ষ মিরপুর-১০ স্টেশন মেরামতের জন্য কিছু খুচরা যন্ত্রাংশও ব্যবহার করেছে।

‘মিরপুর-১০ স্টেশন মেরামতের জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ সরকারের কাছে কোনো টাকা চাইবে না। মেট্রোরেল প্রকল্প থেকে মেরামতের খরচ মেটানো হয়েছে’ বলেও উল্লেখ করেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, জাইকা (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) জাপানি প্রযুক্তি ব্যবহার করে মেট্রোরেল নির্মাণ করেছে, যাত্রীদের সতর্কতার সঙ্গে মেট্রোরেল ব্যবহার করার আহ্বান জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন ও সেতু বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হক, ডিএমটিসিএলের নির্বাহী পরিচালক নীলিমা আক্তার, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ, সড়ক পরিবহন ও সেতু বিভাগের অতিরিক্ত সচিব নাফিউল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, জুলাই ছাত্র-জনতা বিদ্রোহের সময় ভাংচুর করা কাজীপাড়া স্টেশনটি মেরামত ও সরঞ্জাম প্রতিস্থাপনের পর ২০ সেপ্টেম্বর পুনরায় চালু করা হয়।

আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২১ ঘন্টা ২৫ মিনিট আগে