তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

পাকিস্তানে পুলিশ সদর দফতরে জঙ্গি হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 14-10-2024 12:50:15 pm

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় পুলিশ সদর দফতরে জঙ্গি হামলায় অন্তত তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) পুলিশের সদর দফতরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের সময় এ হতাহতের ঘটনা ঘটে। 


এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, জঙ্গিরা বান্নু জেলা পুলিশ সদর দফতরের প্রধান ভবন ও একটি আবাসিক ভবনে হামলা চালায়। পুলিশের সঙ্গে জঙ্গিদের লড়াই এখনও চলছে। পুলিশের প্রধান কার্যালয়ে হামলাকারী জঙ্গিরা আত্মঘাতী ছিলেন বলে জানা গেছে। লড়াইয়ে হামলাকারীদেরও নিহত করা হয়েছে। তিনি আরও জানান, তিন হামলাকারীকে পুলিশের পক্ষ থেকে হত্যা করা হয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক ওই পুলিশ কর্মকর্তা জানান, বান্নু জেলা পুলিশ লাইন্সে হামলা প্রতিরোধ করতে গিয়ে তিন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন।


এ জঙ্গি হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সংগঠনটির একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। বাকি হামলাকারীদের নিষ্ক্রিয় করতে পুলিশ সদর দফতরের প্রধান ভবন ও আবাসিক ভবনের চারপাশের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। সেখানে অভিযান চলমান রয়েছে।


উল্লেখ্য, বান্নু জেলা আফগানিস্তানের সীমান্তবর্তী অস্থিতিশীল উত্তর ওয়াজিরিস্তান উপজাতীয় জেলার সীমানায় অবস্থিত। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে বান্নুর দূরত্ব প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এদিকে চলতি সপ্তাহে আঞ্চলিক সম্মেলনের কারণে ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি রয়েছে। একই সঙ্গে লকডাউন চলছে। সম্মেলনে যোগ দিতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং সোমবার ইসলামাবাদে পৌঁছেছেন।

আরও খবর