জন্ম-মৃত্যু নিবন্ধনে মে মাসে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক শ্রীমঙ্গলে দুই দিনে পৃথক দুই স্থানে দুই অজগর উদ্ধার মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্টকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন-২৬ মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী ‎তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত ফুলপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড ও জরিমানা। জয়পুরহাটে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা ময়মনসিংহে চাদাবাজির ঘটনায় আসামী গ্রেপ্তার ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী সানন্দবাড়ীতে কবিরাজের কথায় মাঝরাতে তোলপাড়! মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত

পাঁচবিবিতে উপকরণ সরবরাহকারীদের সাথে লীড ফার্মারদের বাজার সংযোগ সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত RMTP প্রকল্পের আওতায় ‘‘ইকোলজি বান্ধব নিরাপদ সবজি ও ফসল উৎপাদন ও বাজারজাতকরণ‘‘ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্প এর উপকরণ সরবরাহকারীদের সাথে লীড ফার্মারদের বাজার সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বেলা ১২ টায় জেলার পাঁচবিবি উপজেলায় জাকস ফাউন্ডেশনের শাখা অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জাকস ফাউন্ডেশনের উপ-পরিচালক (প্রোগ্রাম) মোঃ ওবায়দুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উক্ত প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ মেহেদুল হাসান, সহকারী রিজিওনাল ম্যানেজার মোঃ তোহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল ইসলাম চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা এ.এ. জাবির, প্রকল্পের মার্কেটিং ম্যানেজার, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটরসহ পাঁচবিবি উপজেলার উপকরণ সরবরাহকারী এবং লীড ফার্মারগণ ।

সভায় প্রকল্পের কার্যক্রম, নিরাপদ সবজি উৎপাদন, উৎপাদিত সবজির বাজারজাতকরণ, নিরাপদ সবজি উৎপাদনের উপকরণের ব্যবহার ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। কৃষকগণ নিরাপদ সবজি উৎপাদনে জৈব উপকরণ, কোকোডাস্টে উৎপন্ন সবজির চারা ব্যবহারে আগ্রহ প্রকাশ করেন। এ ব্যাপারে উপকরণ সরবরাহকারীগণ (নার্সারী উদ্যোক্তা, সার ও বালাইনাশক সরবরাহকারী, জৈব সার সরবরাহকারী) সঠিক মূল্যে পণ্য সরবরাহে কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলে আশ্বস্ত করেন।

উপ-প্রকল্প টি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডা এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।
আরও খবর