‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রামদী ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন দক্ষিণ ধুরুং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজুল মোস্তফা চৌধুরী লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা

প্রধান শিক্ষককে ঘুষ না দেয়ায় মৃত কর্মচারীর পরিবার ২১ মাসেও পাননি কোন ভাতা।

প্রধান শিক্ষককে ঘুষ না দেয়ায় ২১ মাসেও মৃত কর্মচারীর পরিবার পাননি পেনশন/আনুতোষিক ভাতা। 

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভাটি কাপাসিয়া সেসিচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজার রহমান লেলিন এর বিরুদ্ধে ঘুষের জন্য চাপ প্রয়োগ, নিয়োগ বানিজ্য সহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের অভিযোগ করেছেন এলাকাবাসী। 

খোজ নিয়ে জানা যায়, ২০২১ সালের ৩ জানুয়ারি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী শহিদুল হক মারা যান৷  তার মৃত্যুর ২১ মাস পার হলেও মৃতের পরিবার এখনো কোন ভাতা পাননি বলে জানান মৃত শহিদুল ইসলামের স্ত্রী । 

তিনি জানান প্রধান শিক্ষক তার স্বামীর মৃত্যুর পর তার মেয়েকে চাকুরী দিবেন ও আনুতোষিক ভাতা প্রদানের সবকিছু রেডি করে দিবেন বিনিময়ে তাকে ছয় লক্ষ (৬,০০,০০০/-) টাকা দাবী করেন। ইতোমধ্যে ভুক্তভোগী পরিবারটি টাকা পরিশোধ করেন।  

প্রধান শিক্ষক আনুতোষিক ভাতার কাগজ পাঠানোর জন্য আবার টাকা দাবি করলে শহিদুল ইসলামের স্ত্রী মানসিকভাবে ভেঙে পরেন। তিনি কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান প্রধান শিক্ষকের চাহিদা অনুযায়ী বাড়তি টাকা না দেয়ায় তার স্বামীর আনুতোষিক ভাতার কাগজ এখনো পাঠানো সম্ভব হয় নি।  

এদিকে ৩ টি শূন্য পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে চাকুরী প্রত্যাশীদের নিকট বিভিন্ন কৌশলে টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। 

বিদ্যালয়ে প্রায় দেড় কোটি টাকার একটি কাজ চলমান রয়েছে যেটিও প্রধান শিক্ষক ও স্থানীয় বি এন পি কর্মী দেলোয়ার হোসেন দুলু নিয়মিত কমিশন গ্রহণ করে থাকেন। 

মূলত এই দুলু মিয়াই প্রধান শিক্ষকের সকল অপকর্মে সঙ্গী। 

এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান লেলিন উপজেলা বি.এন.পি- র আহবায়ক কমিটির সদস্য বলে উপজেলা বি.এন.পি সূত্রে নিশ্চিত হওয়া গেছে। 

এ ব্যাপারে মাহফুজুর রহমান লেলিনের সাথে ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি। 

সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায় প্রধান শিক্ষকের কক্ষে দুলু মিয়া ধূমপানে ব্যস্ত,  প্রধান শিক্ষক তার চেয়ারে বসা।  এসব বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। 

তাছাড়াও বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-মারুফের সাথে যোগাযোগ করা হলেও তিনি কোন মন্তব্য করেন নি।  

Tag
আরও খবর