রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ আ. লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী ধুমঘাট হাজি চাঁন মিয়া উচ্চ বিদ্যালয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান ট্রাম্পের মুখে যুদ্ধ অবসানের সুর, যুক্তরাষ্ট্রকে ‘জুয়াড়ি’ বলছে ইরান শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর কলেজের ফটকে তালা, ধর্মঘটের পোস্টার সাঁটানোর অভিযোগে বালিয়াডাঙ্গীতে ছাত্রলীগ নেতা আটক দীপ্ত টিভির লোহাগাড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল ওয়াহাবের মায়ের মৃত্যুতে লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের শোক বেগম জিয়ার আসনের সাবেক সংসদ সদস্য ও ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

যে কারণে সংলাপে ডাক পাচ্ছে না জাপা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-10-2024 05:48:25 pm

অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূসের সংলাপে ডাক পাচ্ছে হাসিনার সারথি জাতীয় পার্টি (জাপা)। দলটির প্রধান জি এম কাদেরের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। 


আগামী নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে অন্তর্বর্তী সরকার। শনিবার (৫ অক্টোবর) বিএনপি এবং জামায়াত ইসলামীর সঙ্গে সংলাপ করেছে সরকার প্রধান। অন্যান্য অর্ধ-ডজন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবেন বর্তমান সরকার। 


আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে কাজ করে। কর্মে-অপকর্মে বাটোয়ারা ছিল তাদের মধ্যে। এতে জাপার প্রতি ক্ষুদ্ধ ছিল সাধারণ মানুষ। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার দিকে হেলান ছিল জাতীয় পার্টির। আওয়ামী লীগ- জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অর্থের অপব্যবহার নিয়ে অভিযোগ রয়েছে। 


ওই সময় থেকেই ছাত্র-জনতা আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টির প্রতি ক্ষুব্ধ ছিল। ৫ আগস্ট সরকারের পতন ঘটে। ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। কিন্তু জাতীয় পার্টির শীর্ষ নেতা জিএম কাদেরসহ অনেকে পালাতে পারেনি। 


গত ১০ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম সাদ্দাম হোসেনের আদালতে দুইটি হত্যা মামলা করা হয়। তাতে প্রধান আসামি শেখ হাসিনা। স্ত্রী শেরীফা কাদেরসহ জিএম কাদেরকেও আসামি করা হয়। 


আন্দোলনের সময় যাত্রাবাড়ি এলাকায় মাহমুদুল হাসান জয় (১৪) নামের এক শিশু গুলিতে নিহত হয়। 


চলমান সংলাপে জিএম কাদেরের জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি। 


এদিকে মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান জাপাকে সংলাপে ডাকা হচ্ছে না।


নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি লেখেন, আমাদের দাবির প্রেক্ষিতে ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হচ্ছে না।

আরও খবর