কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

কুতুবপুরে হয়ে গেলো বিশাল নৌকা বাইচ

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 08-10-2024 04:57:56 am

নৌকা বাইচের একটি ছবি


বর্ষাকালের প্রকৃত আনন্দ উপভোগে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আয়োজিত হয়েছে এক বিশাল নৌকা বাইচের। উপজেলার কুতুবপুর ইউনিয়নে দেলোয়ার বেপারীর হাট সংলগ্ন নদীতে এই বাইচের আয়োজন করা হয়। সোমবার বিকাল ৩ টা (৭ অক্টোবর) থেকে এ নান্দনিক উৎসব শুরু হয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সমাপ্ত হয়। এ নৌকা বাইচে, গোপালগঞ্জ, মাদারীপুর, ও বরিশাল জেলার প্রত্যন্ত গ্রামের সরেঙ্গা, বাছারী নৌকা অংশ নিয়েছে।


আবহমান বাংলার ঐতিহ্য কে টিকিয়ে রাখতে শিবচর উপজেলার কুতুবপুরহাট ব্রিজ থেকে বড় কৃষ্ণনগর পর্যন্ত ২ কিলোমিটার এলাকা জুড়ে নৌকা বাইচ ও মেলা অনুষ্ঠিত হয়। এবারে ২৬ বছর পর এই নৌকা বাইচটি অনুষ্ঠিত হয়।    


দুপুর থেকে বিচিত্র সাজে সজ্জিত দৃষ্টিনন্দন এসব নৌকা তুমুল বাইচ শুরু করে। নদীর দু পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষের করতালি ও হর্যধ্বনিতে এলাকা মুখর হয়ে ওঠে। গোটা এলাকায় সঞ্চারিত হয় উৎসবের আমেজে ৷ 

বাইচে ১ম স্থান অর্জন করেন সেলিম মাদবর। তাকে একটি মটর সাইকেল প্রদান করা হয়। এছাড়াও ২য় হন জলিল মেম্বার ও ৩য় হন লোকমান মাদবর। উভয়কেই পুরস্কৃত করা হয়।


উক্ত বাইচে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বি এম দেলোয়ার হোসেন বেপারী। এ সময় তার সাথে বিভিন্ন গন্যমান্য ব্যক্তি বর্গ ছিলেন। 


এ সময় নৌকা বাইচ দেখতে আসা দর্শনার্থীরা বলেন অনেক বছর পরে এই নৌকা বাইচ উপভোগ করলাম, এবং ধন্যবাদ জানান এমন একটি সুন্দর আয়োজন করার জন্য। আরো বলেন প্রতিবছর প্রতিপক্ষ এই নৌকা বাইসের আয়োজন করে।


আরও খবর