ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে উলিপুর আওয়ামী লীগের ২নেতা গ্রেফতার



কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ উলিপুর আওয়ামী লীগের ২ জন নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, জেলার উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আজহার আলী সরকার রাজা ও তবকপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম রাজা।  
গতকাল (৩ অক্টোবর) বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে কুড়িগ্রাম সদর থানা ও উলিপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। 
গত ৪ আগস্ট ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় দায়ের কৃত মামলায় তাদেরকে আটকের কথা নিশ্চিত করেন,উলিপুর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক। 
উল্লেখ্য, গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সমাবেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র-শস্ত্রে  সজ্জিতে হয়ে হামলা করে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হন।
সম্প্রতি এ ঘটনায়, জেলা যুবদলের আবু তাহের মেছবা বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ নাজমুল হোসেন দুইজন আওয়ামীলীগ নেতাকে গ্রেফতারের কথা নিশ্চিত করে বলেন, তাদেরকে আদালতের মাধ‌্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
আরও খবর