ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

হজে যেতে প্রাক-নিবন্ধন করেছেন ৫২৮৩৬ জন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-10-2024 11:16:46 am

২০২৫ সালে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে ১ সেপ্টেম্বর। বুধবার (২ অক্টোবর) পর্যন্ত ৫২ হাজার ৮৩৬ জন প্রাক-নিবন্ধন করেছেন।


হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্যানুযায়ী, বুধবার পর্যন্ত সরকারি মাধ্যমে ২ হাজার ৭৫৩ ও বেসরকারি মাধ্যমে ৫০ হাজার ৮৩ জন হজযাত্রী প্রাক-নিবন্ধন করেছেন। অন্যদিকে সরকারি মাধ্যমে প্রাথমিক নিবন্ধন করেছেন ৬০৯ ও বেসরকারি মাধ্যমে ৪০২ জন।


ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ১ সেপ্টেম্বর শুরু হওয়া এ নিবন্ধন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। সরকারি-বেসরকারি দুই মাধ্যমে এ কার্যক্রম চলবে। প্রাথমিক নিবন্ধনের সময়ের পর আর সময় বাড়ানো হবে না।


বর্তমানে হজে যেতে হলে প্রথম ধাপে ৩০ হাজার টাকা ফি পরিশোধ করে প্রাক-নিবন্ধন করতে হয়। এরপর নির্দিষ্ট সময়ে ৩ লাখ টাকা দিয়ে সারতে হয় প্রাথমিক নিবন্ধন। আর হজের প্যাকেজ ঘোষণা হলে বাকি টাকা পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করা যায়।


এ বছর যেসব এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করতে পারবে, তার তালিকা প্রাথমিকভাবে হজ ব্যবস্থাপনা পোর্টালে (www.hajj.gov.bd) পাওয়া যাবে।


খরচ বেড়ে যাওয়ায় চলতি বছর হজ কোটার প্রায় ৩৫ শতাংশ পূরণ করতে পারেনি বাংলাদেশ। এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা থাকলেও বাংলাদেশ থেকে মোট হজযাত্রী ছিল ৮৫ হাজার ২৫৭ জন।


ধর্ম মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৫ সালের জন্যও একইসংখ্যক কোটা পেয়েছে বাংলাদেশ। এবার যাতে কোটা পূরণ হয়, সেজন্য খরচ কমানোর দাবি জানিয়েছেন হজ যাত্রী ও এজেন্সি।

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪০ দিন ১৪ ঘন্টা ১০ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১১৬ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে