জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা: সমবেত নৃত্যে বাজিমাত শেখ বোরহানুদ্দীন কলেজের আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ উৎপাদন খরচ বেশি হলেও আমনের বাম্পার ফলনের আশায় নন্দীগ্রামের কৃষকরা কুতুবদিয়ার অদূরে সাগরে দুই জাহাজের সংঘর্ষ কুতু্বদিয়ায় বাজার নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু প্রেম, বিয়ে, এরপর চীনে যাওয়ার পথে জটিলতা লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার

আক্কেলপুর ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু.



জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার জামালগঞ্জ রেলস্টেশনের উত্তর দিকের আউটার সিগন্যালের অদূরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে। এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ। 

স্থানীয় ও রেল পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে উপজেলার জামালগঞ্জ রেলস্টেশনের উত্তর দিকের আউটার সিগন্যালের অদূরে স্থানীয়রা রেল লাইনের পাশে ক্ষতবিক্ষত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে জামালগঞ্জ রেল স্টেশন মাস্টার ও সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। তবে কোন ট্রেনের ধাক্কায় সে নিহত হয়েছে সেটি কেউ জানাতে পারেনি। তার পড়নে কালো প্যান্ট, মুখে দাড়ি ও মাথায় লম্বা চুল ছিল।

জামালগঞ্জ রেল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম বলেন, জামালগঞ্জ রেলস্টেশনের উত্তর দিকের আউটার সিগন্যালের অদূরে এক ব্যক্তি ট্রেনে কেটে মারা যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি সান্তাহার রেলপুলিশকে জানালে তারা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নিয়ে গেছে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, বুধবার ভোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করে থানায় নিয়েছি। সে কোন ট্রেনে কাটা পড়েছে তা জানা সম্ভব হয়নি। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
 

Tag
আরও খবর