এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা

রাজশাহীর পদ্মার পাড় থেকে পুলিশের দুটি অস্ত্র উদ্ধার

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 02-10-2024 08:53:40 am

রাজশাহী মহানগরীর পদ্মাপাড় ঘেঁষে গড়ে ওঠা লালন শাহ মুক্তমঞ্চ এলাকা থেকে পুলিশের লুট হওয়া রাবার বুলেটসহ দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) দিনগত রাত ১ টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্য মতে মুক্তমঞ্চ এলাকায় কাশবনের ভেতর সন্দেহজনক একটি বস্তা থেকে আগ্নেয়াস্ত্র (শর্টগান) দুটি উদ্ধার করা হয়।

৫ আগস্ট রাজশাহীতে পুলিশি স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং কর্তব্যরত পুলিশের অস্ত্রশস্ত্র লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় লুট হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে আরও দুইটি আগ্নয়াস্ত্র (শর্টগান) এবং রাবার বুলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি জানান, ৫ আগস্ট রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরসহ বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ বক্স থেকে দুস্কৃতকারীরা মোট ১৬৪টি আগ্নেয়াস্ত্রসহ সরকারি বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এর মধ্যে এখন পর্যন্ত মোট ১৪৬টি আগ্নেয়াঅস্ত্র উদ্ধার হয়েছে। তবে এখনো পুলিশের লুট হওয়া ১৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে গেল ৫ আগস্ট রাজশাহীতে লুট হওয়া অস্ত্র উদ্ধারের তথ্য দিয়ে সহযোগিতা করায় আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান মহানগরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।

পুলিশ কমিশনার জানিয়েছেন, লুট হওয়া বেশিরভাগ আগ্নেয়াস্ত্রই উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি অস্ত্রগুলো উদ্ধারেও তাদের পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর