আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সরকারের মেয়াদে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-এমপি আলমগীর ফরিদ ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎

রাসূল সা: এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে সেনবাগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত



ভারতে পুরোহিত কর্তৃক রাসূল সা: এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 


মঙ্গলবার (১ অক্টোবর ) বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার সেনবাগ বাজারের প্রধান সড়কে ভারতে পুরোহিত কর্তৃক রাসূল সা: এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সেনবাগ থানার মোড়ে অনুষ্ঠিত হয়েছে।


উক্ত প্রতিবাদ সভায় সঞ্চালনা করেন, সেনবাগ থানা শাখার মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি আবদুর রহিম। 


এসময় বক্তব্য রাখেন, কওমী মাদ্রাসা সংগঠনের সহ সভাপতি মুফতি নূরুল ইসলাম, পৌর ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মুফতি মোহাম্মদ উল্লাহ যোবায়ের, সেনবাগের ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা রহিম উল্লাহ বশিরী, ইসলামী আন্দোলন সেনবাগ শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, হেফাজতে ইসলাম সেনবাগ থানা শাখার সেক্রেটারী মাওলানা মোস্তাফিজুর রহমান। 


বক্তারা বলেন, আমরা কখনোই মহান আল্লাহ,  ইসলাম ও রাসূল সা: বিরুদ্ধে কটুক্তি কারীদের ক্ষমা করবোনা। মহান আল্লাহ, ইসলাম ও রাসূল সা: বিরুদ্ধে যারা অবস্থান নিবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবো। ভারতের সাথে সকল প্রকার কুটনৈতিক কার্যক্রম ও সকল চুক্তি বাতিল করার জন্য বর্তমান সরকারের প্রতি আবেদন জানান। প্রয়োজনে ভারতের বিপক্ষে লং মার্চের ডাক দেয়া হবে। 


কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় কয়েক'শ ইসলামের অনুসারীরা ও দ্বীনি ওলামায়ে কেরামগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও খবর