পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইতিহাসে শেখ বোরহানুদ্দীন কলেজের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে - নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইতিহাসে শেখ বোরহানুদ্দীন কলেজের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সাহসিকতার অপর নাম শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ। জুলাই-আগস্ট অভ্যুত্থানে এই কলেজের শিক্ষার্থীদের লড়াকু ও সাহসী ভূমিকা আন্দোলনকে বেগবান করেছে। 

সোমবার (৩০শে সেপ্টেম্বর) পবিত্র সিরাতুন্নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে রাজধানীর শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম এসব কথা বলেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থী শোভন ও এলেমকে স্মরণ করে উপদেষ্টা বলেন, তাঁদের আত্মত্যাগের কারণে আমরা আজ স্বাধীন ও মুক্তভাবে বক্তব্য দিতে পারছি। আন্দোলনে শহিদ হওয়ার ঘটনাকে অনেক মর্যাদার উল্লেখ করে উপদেষ্টা বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে এই কলেজের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেন।  

সরকারের যেকোনো সমালোচনাকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, সবাই সরকারের প্রত্যেকটা পদক্ষেপ সম্পর্কে প্রশ্ন করতে পারবেন এবং জবাবদিহির আওতান আনতে পারবেন। 

সাম্প্রতিক আন্দোলনে ছাত্রদের অবদান তুলে ধরে তিনি বলেন, ছাত্ররা বারবার দেশের কল্যাণে রক্ত দিয়েছে কিন্তু ছাত্রদের আন্দোলনের সফলতা ছাত্ররা সবসময় পায়নি, ছাত্ররা বারবার বঞ্চিত হয়েছে। এবার সুযোগ এসেছে, ছাত্রদের আত্মত্যাগের প্রতিদান দিতে হবে। ছাত্ররা শিক্ষাজীবন শেষ করে যেন কর্মসংস্থান করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশ গঠনে তরুণদের অংশগ্রহণ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, তরুণদের যোগ্য হয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। 

রাষ্টসংস্কার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার রাষ্ট্রসংস্কারের কাজ করছে। রাষ্টসংস্কারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

পবিত্র ইদে মিলাদুন্নবি উদ্‌যাপন প্রসঙ্গে তিনি বলেন, মহানবি হয়রত মুহাম্মদ (সা.) সত্য ও ন্যায়ের কথা বলতেন। সত্য ও ন্যায়ের পথে যাঁরা জীবন দেন তাঁদের শহিদের মর্যাদা দেওয়া হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্ররা সত্য ও ন্যায়ের জন্য জীবন দিয়েছেন। ছাত্রদের এই অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আল মোজাদ্দেদী আলফেছানী, কলেজের বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন ও হিতৈষী সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলাম। অনুষ্ঠানে ইদে মিলাদুন্নবি উপলক্ষ্য আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ প্রাঙ্গণে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ শিক্ষার্থী সাইদুল ইসলাম শোভন ও নাদিমুল হাসান এলেম-এর  নামফলকের উদ্বোধন করেন।

আরও খবর


6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

৬ ঘন্টা ২৯ মিনিট আগে