নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কালিগঞ্জের ক্যান্সারে আক্রান্ত ফাতেমা বাঁচতে চায় মানবিক সহায়তা কামনা

কালিগঞ্জের ক্যান্সারে আক্রান্ত ফাতেমা বাঁচতে চায় মানবিক সহায়তা কামনা

ক্যান্সারে আক্রান্ত কালিগঞ্জ, কৃষ্ণনগরের ফাতেমা ( ৩০) বাঁচতে চায় । অল্প বয়সে তার জীবনে নেমে এলো এক ভয়ানক অন্ধকার। তার অবস্থা এখন সংকটাপন্ন।  জরুরী অপারেশন সহ প্রয়োজনীয় চিকিৎসায় অন্তত ৫ লাখ টাকা প্রয়োজন তার।  কিন্তু পরিবারের পক্ষে এ টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না।  এ অবস্থায় সরকার, সমাজের বিত্তবান , প্রবাসী দানশীল ব্যক্তিদের কাছে চিকিৎসা সহায়তা কামনা করেছে তার পরিবার।

ক্যান্সারে আক্রান্ত ফাতেমা খাতুন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মোঃ জিয়াদ আলীর পুত্র‌ দীন মজুর মোঃ নুর হোসেনের স্ত্রী ও একই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মোঃ হায়াত আলী মোড়লের কন্যা। সে ১ পুত্র ও১কন্যা সন্তানের জননী । ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি কোনো কাজ করতে পারেন না। 

ফাতেমার স্বামী মোঃ নুর হোসেন জানান আমিও আমার স্ত্রী ফাতেমা খাতুন অভাবের তাড়নায় বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতাম । গত বছর বরিশাল শেরে বাংলা  মেডিকেল কলেজ হাসপাতালে তার স্ত্রীর টনসিল অপারেশন করা হয় । অপারেশন করার পর ওখানের মাংস ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে পরীক্ষার জন্য পাঠালে তার ক্যান্সার শনাক্ত হয়। ব্যয়বহুল চিকিৎসা তার পক্ষে করা সম্ভব নয় বলে ডাক্তাররা তাকে হোমিও চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য পরামর্শ প্রদান করায় তিনি সর্বস্ব শেষ করে সাধ্যমতো হোমিও চিকিৎসা করান ।  এখন তার চিকিৎসার ব্যয়ভার বহন করার কোনো সামর্থ্য নেই । তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে।  খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে।  বর্তমানে সে ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি রয়েছেন।  ডাক্তার জরুরী ভিত্তিতে তার ৪ টি কেমোথেরাপি দেওয়ার জন্য বলেছেন।  তার পুরো চিকিৎসার জন্য এ মুহূর্তে অন্তত ৫ লাখ টাকার প্রয়োজন।  এ অবস্থায় তিনি মানবিকতার দৃষ্টিতে তার ২ জন সন্তানের মুখের দিকে চেয়ে তার স্ত্রীর জীবন বাঁচাতে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য করলে তার স্ত্রীর চিকিৎসা চালিয়ে যেতে পারবে ততটুকু সহায়তা করার জন্য সমাজের বিত্তবান, দানশীল ও প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন।

ফাতেমা কে আর্থিক সহায়তা পাঠাতে যোগাযোগ- বিকাশ /নগদ (পার্সোনাল) নাম্বার : ০১৭১৭৮৫৭৮১৩ । 

নুর হোসেন 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কালিগঞ্জ শাখা,   

মুদারাবা সঞ্চয়ী হিসাব নং ৩৩৭৮৯

আরও খবর