নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পাঠ্যপুস্তক থেকে ধর্মীয় মূল্যবোধের বিষয়সমূহ উঠিয়ে দিয়ে দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল আওয়ামী ফ্যাসিস্টরা

পাঠ্যপুস্তক থেকে ধর্মীয় মূল্যবোধের বিষয়সমূহ উঠিয়ে দিয়ে দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল আওয়ামী ফ্যাসিস্টরা


সাতক্ষীরা জেরার কালিগঞ্জ উপজেলা জামায়াতের ওলামা বিভাগ ও বাংলাদেশ মাজলিছুল মোফাচ্ছিরিন এর উদ্যোগে উপজেলার ওলামা ও ইমামদের নিয়ে সিরাতুন্নবী (সা:) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ভারতীয় ষড়যন্ত্র বাস্তবায়ন করতে আওয়ামী ফ্যাসিস্টরা পাঠ্যপুস্তক থেকে ইসলামী মূল্যবোধের বিষয়সমূহ উঠিয়ে দিয়ে দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিনত করতে চেয়েছিল।

তারা অর্থনীতি ধ্বংস ও ব্যাংক লুটপাটের মাধ্যমে দেশকে সম্পূর্ণ পঙ্গু করে নিজেদের আখের গুছিয়েছে। ছাত্র-জনতা দেশবিক্রির ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন বাংলাদেশের সৃষ্টি করেছে। জুলাই গণহত্যার সাথে জড়িতরা যেখানেই থাকুক তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। সুবিধাবাধীরা যাতে দলে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সে ব্যাপারে সজাগ থাকতে এবং রাসূলের আদর্শকে ধারণের মাধ্যমে বাস্তব জীবনে প্রতিফলন ঘটিয়ে দেশ গড়ার কাজে সকলকে আত্মনিয়োগ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত  সিরাতুন্নবী (সা:) সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মোমেন এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর মুহাদ্দীস রবিউল বাসার। মাজলিছুল মুফাচ্ছিরিন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ বিলালী ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ও কালিগঞ্জ সরকারি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের প্রধান অধ্যাপক মোসলেম উদ্দীন, জেলা কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গণি, জেলা মজলিসে সুরা সদস্য ও কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, বাংলাদেশ মজলিছুল মোফাচ্ছিরিন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুল ইসলাম বেলালী, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আাব্দুর রউফ প্রমুখ।

আরও খবর