নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

ইসরায়েলের বিমান হামলা, বেঁচে আছেন হিজবুল্লাহ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 27-09-2024 04:57:28 pm

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। আশঙ্কা করা হচ্ছিল, নাসরুল্লাহ এই হামলায় আহত অথবা নিহত হয়েছেন।


তবে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হিজবুল্লাহ প্রধান বেঁচে আছেন এবং ভালো আছেন। নাসরুল্লাহর খুব কাছের লোকদের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স।


হিজবুল্লাহর আরেকটি সূত্র এএফপিকে জানিয়েছে, নাসরুল্লাহ ভালো আছেন।


হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে লেবাননের রাজধানী বৈরুতে শুক্রবার হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছে, বিমানবাহিনী হিজবুল্লার প্রধান সদর দপ্তর লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।


হ্যাগারি দাবি করেন, বৈরুতের দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে সদর দপ্তরটি তৈরি করা হয়েছিল।


বৈরুতে এই হামলা চালানোর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কথা বলেন। ওই সময় তিনি জানান, লক্ষ্য অর্জন করার আগে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান বন্ধ হবে না। তার এই ভাষণের এক ঘণ্টার মধ্যে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী।


হিজবুল্লাহ প্রধান বেঁচে গেলেও শুক্রবারের এই হামলায় অনেক মানুষ আহত এবং নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যেখানে বিমান হামলা চালানো হয়েছে সেখানে বেশ কয়েকটি উঁচু ভবন একেবারে ধসে গেছে।


সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ভবনের ধ্বংসস্তূতের নিচ থেকে অন্তত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে আরও অনেক আটকে আছে বলে ধারণা করা হচ্ছে।


সূত্র: দ্য গার্ডিয়ান

আরও খবর





6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৬ দিন ১২ ঘন্টা ৫ মিনিট আগে