রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

নদীর নাব্যতা রক্ষায় রাজশাহীর ইউথ ফোরামের পরিচ্ছন্নতা অভিযান

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 25-09-2024 03:56:47 pm

রাজশাহী জেলা যুব ফোরামের সেচ্ছাসেবী সদস্যবৃন্দ

নদীর নাব্যতা রক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশ্ব নদী দিবস ২০২৪ উপলক্ষে "নদীর নাব্যতা বজায় রাখুন আপনার পরিবেশকে রক্ষা করুন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিভাগীয় যুব ফোরামের তত্তাবধানে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। 

বুধবার (২৫ অক্টোবর)  সকাল ৮ টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজশাহীর টি-বাঁধ এলাকায় নদীর চারিপাশে পড়ে থাকা বিভিন্ন বর্জ্য-পদার্থ  পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় । এ সময় রাজশাহী জেলা যুব ফোরামের সেচ্ছাসেবী সদস্যবৃন্দ পরিচ্ছন্ন কাজে অংশ নেয় । ভিএসও বাংলাদেশ  এর সার্বিক সহযোগিতায় পরিচ্ছন্নতা কর্মসূচিটি  অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রতিনিধি ও জেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক, লামিয়া তাসনিম। কোষাধ্যক্ষ কুমার সানু, স্পন্সার ম্যানেজার শরিফুল ইসলাম সৌরভ সহ অন্যান্য কার্যনির্বাহী সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় সাধারণ সম্পাদক লামিয়া তাসনিম তাদের কার্যক্রম সম্পর্কে বলেন, রাজশাহী যুব ফোরাম এর সদস্যরা সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সাধারণদের উদ্দেশ্যে আরো বলেন, শুধু নদীর পাড় না আশেপাশের পরিবেশ কে সুন্দর রাখাটা সকলের দায়িত্ব। এসময় অন্য সেচ্ছাসেবী  শরিফুল ইসলাম বলেন, চারপাশের পরিবেশকে নিজের বাড়ির আঙিনা ভাবলে এই পরিবেশ দূষণ রোধ করা সম্ভব। রাজশাহী জেলা যুব ফোরাম সদস্যরা  পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সেখানে উপস্থিত জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালায় । সকলকে প্লাস্টিকের ক্ষতিকর দিক, প্লাস্টিক কিভাবে নদীর নাব্যতা ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ তা সকলের মাঝে তুলে ধরেন।পাশাপাশি কিভাবে নদী রক্ষা, নদীর নাব্যতা রক্ষা, নদী ভাঙ্গন রোধসহ নদীর স্বাভাবিক চলাচল কে রক্ষা করে বর্ষার সময় বন্যাকে প্রতিহত করা যায় তা সম্পর্কে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য জোর দেওয়া হয়।

কর্মসূচির শেষ পর্যায়ে যুব ফোরামের সদস্যরা ভবিষ্যতে তাদের নদী রক্ষার কার্যক্রম আরো দৃঢ় পরিসরে চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। সকলকে নদী রক্ষা এবং দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে আত্মনিযোগ করার মাধ্যমে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার কাজে সকলের এগিয়ে আসার আহ্বান ব্যক্ত করেন।

আরও খবর