পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

বরিশালে আসন্ন শারদীয় দূর্গাপূজ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভা অনুষ্ঠিত।

ছবি জামাল কাড়াল



বরিশালে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আজ ২৩ সেপ্টেম্বর  সকাল ১০ টায় পুলিশ হেডকোয়ার্টার্স এর আয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এর মূল ভবনের 'হল অব প্রাইড' সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশের সকল ইউনিট প্রধান গণের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব মোঃ ময়নুল ইসলাম, এনডিসি মহোদয়। পুলিশ কমিশনার বিএমপি (ভারপ্রাপ্ত) জনাব মােহাম্মদ নজরুল হােসেন এ সময় বিএমপি সদর দপ্তর থেকে উক্ত সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এ সময় মাননীয় আইজিপি মহোদয় আসন্ন শারদীয় দূর্গাপূজা নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকলকে  আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। 
এ ছাড়াও তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা,
মাজারের নিরাপত্তা, জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম রোধকল্পে ব্যবস্থা, শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বজায় রাখতে গৃহীত ব্যবস্থার উপর আলোকপাত করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল  ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত)  জনাব মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ( সাপ্লাই এন্ড লজিস্টিকস) জনাব মোঃ জামিরুল ইসলাম, 
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতিপ্রাপ্ত) জনাব রুনা লায়লা সহ বিএমপি'র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও খবর





6aec7fb21c1c8-051126070802.webp
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

৩ ঘন্টা ৫৫ মিনিট আগে