ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী গাজীপুর থেকে উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অপহৃত ১৩ বছরের এক কিশোরীকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন ছাত্তার গেইট এলাকা থেকে উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। একই সাথে অপহরণকারী আলমগীর হোসেন (৩২)-কে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলাম।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর অনুমান সন্ধ্যা ৭টার সময় কিশোরীকে (১৩)কে তার বাড়ী থেকে আলমগীর নামে এক ব্যক্তি অপরাপর আসামীদের সহযোগীতায় অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারী আসামি আলমগীর হোসেন মৌলভীবাজার জেলার সদর উপজেলার ১০ নং নাজিরাবাদ ইউনিয়নের জাকান্দি গ্রামের মোঃ আলীম মিয়ার পুত্র।

শ্রীমঙ্গল থানার এসআই মহিবুর রহমান বলেন, কিশোরী অপহরণের ঘটনায় অপহৃত কিশোরীর চাচা মোঃ তাজুল ইসলাম বাদি হয়ে শ্রীমঙ্গল থানায় অপহরণ মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আমি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেনের সার্বিক দিক-নির্দেশনায় ও থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান নির্ণয় করে গত ১৮ সেপ্টেম্বর বেলা প্রায় সাড়ে ৩টার সময় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ছাত্তার গেইট নামক স্থান হতে আসামি আলমগীর হোসেনকে গ্রেফতারপূর্বক অপহৃত ভিকটিম (১৩) কে উদ্ধার করি।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলাম জানান, অপহরণকারী গ্রেফতারকৃত আসামি আলমগীর হোসেনকে চালান মোতাবেক বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর