আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রতাপনগরে মানববন্ধন কর্মসূচি পালিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-11-2022 07:26:29 am


◾ মোস্তাকিম বিল্লাহ


১২ নভেম্বর উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রতাপনগরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ১৯৭০- এর ১২ নভেম্বরে প্রলয়ংনকারি ঘূর্ণিঝড়ে প্রয়াত ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধায় স্মরণ রাখতে এবং বাংলাদেশের উপকূলীয় জলবায়ু বিপন্ন মানুষের সুরক্ষার জন্য জলবায়ু ন্যায্যতার দাবি জোরালো করতে উপকূল দিবস রাষ্ট্রীয় স্বীকৃতি ও উপকূল বোর্ড গঠন সময়ের দাবি। বাঁচাও উপকূল ও ন্যাচার কনজারভেশন ভলান্টিয়ার টিমের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন করছে। 


গতকাল ১২ নভেম্বর শনিবার বেলা ৪ টায় প্রতাপনগরের প্রাণ কেন্দ্র তালতলা বাজারের মেইন সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ন্যাচার কনজার ভেশন ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক টিমের আহ্বায়ক দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিল্লাহর সার্বিক পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক আকরাম হোসেন সানা, বিশিষ্ট ব্যবসায়ী মাওঃ আনিসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাছান উল্লাহ, বাঁচাও উপকূল অন্যতম সদস্য সাংবাদিক মোস্তাকিম বিল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ শহিদুল্লাহ, সাংবাদিক তারিকুজ্জামান রুবেল, প্রমুখ।‌‌


মানববন্ধনে বক্তারা আক্ষেপ করে বলেন যে ঘূর্ণিঝড়ে লাখ লাখ মানুষ নিহত হয়েছে, তাদের কেন স্মরণ করা হবে না, দেশের এত সব দিবস থাকলে, উপকূলের জন্য কেন একটি দিবস থাকবে না। তাদের স্মরণে ও উপকূলের উন্নয়নে কেন একটি দিবস হবে না? এসময় ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণা ও উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়ে উপকূল তথা প্রতাপনগরের সার্বিক দুর্বিষহ সমস্যার কথা তুলে ধরেন বক্তারা।


আরও খবর