নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

ইসরায়েলি হামলা : গাজায় আরো ৪৮ ফিলিস্তিনি নিহত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-09-2024 01:59:25 am

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রায় অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জন শিশুও আছে। বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


গাজার মেডিকেল সূত্র জানিয়েছে, বুধবার ইসরায়েলি হামলায় গাজায় ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জন শিশু। এ নিয়ে ১১ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ৩০০ ছুঁইছুঁই করছে। হামলায় নিহতদের মধ্যে সাড়ে ১৬ হাজারের মতো শিশু। এছাড়া হামলায় নিখোঁজ রয়েছেন আরো অন্তত ১০ হাজার শিশু।


প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এ হামলায় সব মিলিয়ে গাজার ৯৫ হাজার ৪৯৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অধিকৃত পশ্চিমতীরের রয়েছেন ৫ হাজার ৭০০ জনের বেশি।


অন্যদিকে ফিলিস্তিনিদের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ৮ হাজার ৭৩০ জন।

আরও খবর





6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৬ দিন ১২ ঘন্টা ৫ মিনিট আগে