মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশালে বিএনপির আন্তর্জাতিক বিশ্ব গনতন্ত্র দিবস পালিত ও সমাবেশ।




বরিশালে আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নগরীর বান্দ রোড এলাকার প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্কের সম্মুখে সমাবেশে আন্তর্জাতিক বিশ্ব গণতন্ত্র দিবস পালন ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ এবং শোভাযাত্রা অনুষ্ঠান হয় স সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান অন্তর্বতী সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দেবার আহবান জানান। পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ গড়ার কথা জানিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহবান জানান। সরকার পতনের পর পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন কাউকে দলে জায়গা না দেওয়ার আহবান জানিয়েছেন তিনি।

হাজারো নেতাকর্মীদের অংশ গ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকাল ১১টায় খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে নগরের বিভিন্ন ওয়ার্ড, উপজেলা এবং আশপাশের জেলা সদর থেকে নেতাকর্মীরা এসে জড়ো হন। শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।সমাবেশে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।সেলিমা রহমান বলেন, বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্র সংস্কার করে জনগনের অধিকার, জনগনের সরকার প্রতিষ্ঠা করবো। বিএনপি গনতন্ত্র রক্ষার, কথা বলার অধিকার, ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকারের জন্য গত ১৭ বছর যাবৎ আন্দোলন করে আসছে। সেই আন্দোলনের পরিপেক্ষিতে আজকে ছাত্র জনতার আন্দোলনের কারণে স্বৈরশাষকের দূঃশাসন থেকে দেশ রক্ষা পেয়েছে। আমরা বলতে চাই আমরা জনগনের জন্য কাজ করছি, জনগনকে রক্ষার জন্য কাজ করছি।তিনি বলেন, নির্বাচন হলো গনতন্ত্রের একটা বড় ধাপ, এই নির্বাচনের মাধ্যমে জনগন তাদের প্রতিনিধি নির্বাচন করে। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা চাই বর্তমান সরকার নির্বাচনমূখি যে সংস্কার আছে সেগুলো করে যাতে দ্রুত নির্বাচন দেয়। গনতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচন যেমন দরকার, তেমনিভাবে রাষ্ট্র সংস্কার, প্রশাসন, বিচারবিভাগ, ভোটের অধিকার এই তিনটি জিনিস সংস্কার করে এই সরকার যাতে নির্বাচন দেয় এটি হচ্ছে আমাদের প্রথম ম্যাসেজ।এছাড়াও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ,নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ,দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনসহ স্থানীয় নেতৃবৃন্দরা। 


আরও খবর