নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

কালিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে


আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ (সাঃ) নুর নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম হায়াতুন্নবী আগমন শুভেচ্ছা স্বাগতম এই স্লোগানকে ধারণ করে

সাতক্ষীরার কালিগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। পবিত্র রবিউল আউয়াল শরিফ জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) ,১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি। 

এই দিন মানব জাতির শিরোমণি মহানবী হজরত মুহম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের দিন। এ দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) নামে পরিচিত। ৫৭০ সালের এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলোকিত করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। আবার এই দিনে তিনি পৃথিবী ছেড়ে চলে যান। তাই মুসলিম উম্মাহ্‌র জন্য আজকের এ দিনটি যেমন আনন্দের, তেমনি শোকেরও। দয়ার নবী, মায়ার নবী প্রিয়  বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)এর জন্মদিন। এই দিনটির উদযাপন উপলক্ষ্যে সোমবার(১৬ সেপ্টেম্বর২০২৪) বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতে কালিগঞ্জ শাখার আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় বৈরী আবহাওয়ার মধ্যে দিয়ে তীব্র বৃষ্টিকে উপেক্ষা করে বৃষ্টিতে ভিজা হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিমদের অংশ গ্রহনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে  রিসালাত ইয়া রাসুল আল্লাহ ধ্বনিতে মুখরিত করে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবীর বিশাল র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ও উপজেলা পরিষদ  অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা স্থলে সমবেত হয়।কালিগঞ্জ উপজেলা জশনে জুলুসে কমিটির সভাপতি ও উপজেলার মথুরেশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান ও  উক্ত অনুষ্ঠানের হাফেজ মাওলানা আব্দুস সাত্তার এর সভাপতিত্বে মাওলানা প্রফেসর মাওলানা আয়ুব আলীর সার্বিক সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ব নবীজির আগমন উপলক্ষ্যে কোরআন ও হাদিসের আলোকে  বক্তব্য রাখেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আকরাম হোসাইন,


 কালিগঞ্জ থানা মসজিদের ইমাম ও খতিব  মাওলানা আশরাফুল ইসলাম আজিজী , মাওলানা মনিরুল ইসলাম,কালিগঞ্জ উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদী এছাড়া আরও বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদের সদস্য বিশিষ্ট সমাজসেবক ফিরোজ কবির কাজল,  মাওলানা আইয়ুব আলী , মাওলানা রমিজ উদ্দিন, মৌলভী মাহমুদ হাসান, মাওলানা কাদের ইসলাম আশিকী,  শিক্ষক মাওলানা আব্দুল রহমান,  মাওলানা ফারুখ হোসাইন , উপজেলা ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি প্রধান শিক্ষক মাওলানা আব্দুল খালেক, মাওলানা জয়নুল আবেদীন, গুনাকরকাটির আওলাদ ডাঃ হাবিবুল্লাহ প্রমুখ। সর্বশেষে দেশ ও জাতির সকলের জন্য মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন গুনাকর কাটির দরবাহ শরীফের খাদেম মাওলানা আব্দুস সাত্তার আজিজী।এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক ও রাজনৈতিক সংগঠন ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে বিভিন্ন কর্মসূচি পালন করেছে, এসব কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী (সা.) কর্ম ও জীবনী আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল।

আরও খবর