ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ভালুকা বিদ্যুৎ অফিসের হিসাব রক্ষক এমদাদুল হকের অবৈধ সম্পদের পাহাড়।


ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি:-বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভালুকার বিক্রয় ও বিতরণ বিভাগের হিসাব রক্ষক ও জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ ভালুকা শাখা কমিটির সভাপতি এস. এম এমদাদুল হকের অবৈধ সম্পদের পাহাড় তদন্তের দাবি করেছেন এলাকাবাসী। সম্প্রতি র্দূনীতি দমন কমিশন ময়মনসিংহ বিভাগের পরিচালক বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে উপজেলার রাংচাপড়া ৭ নং ওয়ার্ডের এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা যায়, এস. এম এমদাদুল হকের ঢাকায় পূর্ব আজমপুর গুলবার মুন্সি স্মরণী রোডের ১৮৫ নম্বর আট তলা একটি বাড়ি রয়েছে। ভালুকা পৌরসভার গ্যাস লাইন মোড়ে তিন তলা একটি ও গ্রামের বাড়ি রাংচাপড়ায় একটি আলিশান বাড়ি রয়েছে। গ্রামের বাড়িতে সে তার ব্যাক্তিগত ক্ষমতা বলে সরকারী আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজ বাসায় আবাসিক একটি মিটারের জন্য একাই ২৫০ কেবি একটি ট্রান্সফর্মার ব্যাবহার করেন। সাত দিন ব্যাপী মেয়ের বিয়ের ব্যায়বহুল অনুষ্ঠান করেছেন। মেয়ের বিয়েতে একশত ভরি স্বর্ণ উপহার দিয়েছেন। তাছাড়া তার স্ত্রীরও সমপরিমান স্বর্ণ রয়েছে।

অভিযোগে আরও উল্লেখ রয়েছে যে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভালুকার বিক্রয় ও বিতরণ বিভাগের হিসাব রক্ষক ও জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ ভালুকা শাখার কমিটির সভাপতি এস.এম এমদাদুল হকের ছেলে ও মেয়ের নামে অনেক জমি ও সম্পদ ক্রয় করেছে। সম্প্রতি দিদার ফ্যাক্টরি নামের একটি কারখানার মালিকের কাছ থেকে কোটি টাকা চাঁদা আদায় করেছে। অভিযোগ আরও উল্লেখ রয়েছে যে, এমদাদুল হক এরকম আনেক চাঁদাবাজি করেই চলছে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।

এমদাদুলের ভয়ে এলাকার মানুষ মুখ খুলতে চায় না। নাম প্রকাশে অনিচ্ছুক রাংচাপড়া গ্রামের এক ব্যাবসায়ী জানান, সামান্য হিসাব রক্ষক পদে চাকুরি করে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করা কিভাবে সম্ভব। সে যে একজন দূর্নীতিবাজ এটা তার চাল চলনেই প্রমানিত হয়। আমরা এলাকাবাসী তার অত্যাচারে অতিষ্ট। আমরা চাই তার সম্পদের হিসাব সরকারকে দেওয়া হোক।

বাউবো ভালুকার বিক্রয় ও বিতরণ বিভাগের হিসাব রক্ষক অভিযুক্ত এস. এম. এমদাদুল হক মোবাইল ফোনে বলেন, যে যত পারেন অভিযোগ দিন, আমার কোন সমস্যা নাই। এখন দূরে আছি পরে আপনার সাথে দেখা করে এ বিষয়ে কথা বলবো।
Tag
আরও খবর