কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ২০ কোটি ২২.৫ লাখ ডলার অনুদান দেবে

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 15-09-2024 12:19:32 pm

ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) সুশাসন, সামাজিক, মানবিক ও অর্থনৈতিক সুযোগ এবং স্থিতিশীলতা এই তিনটি খাতে বাংলাদেশকে ২০ কোটি ২২.৫ লাখ মার্কিন ডলার অনুদান দেবে।

বাংলাদেশ ও ইউএসএআইডি আজ এখানে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ‘দ্য ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ট এগ্রিমেন্ট (ডিওএজি)’র ৬ষ্ঠ সংশোধনীতে স্বাক্ষর করেছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)’র অতিরিক্ত সচিব এ কে এম শাহাবুদ্দিন এবং ইউএসএআইডি’র মিশন ডিরেক্টর রিড জে. এশলিম্যান নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, যুক্তরাষ্ট্রের সফররত মার্কিন ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থবিষয়ক সহকারী সচিব ব্রেন্ট নেইম্যান এবং মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু’সহ অন্যরা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২৭ সেপ্টেম্বর, ২০২১-এ, ২০২১-২০২৬ সময়ের জন্য বাংলাদেশ এবং ইউএসএআইডি’র মধ্যে একটি নতুন ডিওএজি স্বাক্ষরিত হয়।

ডিওএজি বাস্তবায়নের মাধ্যমে, আইএসএআইডি মোট ৯৫.৪ কোটি ডলার সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ। এ পর্যন্ত ৫ম সংশোধনী পর্যন্ত ইউএসএআইডি বাংলাদেশকে ৪২.৫ কোটি ডলার প্রদান করেছে।

যুক্তরাষ্ট্র ১৯৭২ সাল থেকে বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। ১৯৭৪ সালে স্বাক্ষরিত ‘অর্থনৈতিক, কারিগরি এবং সংশ্লিষ্ট সহায়তা’ শীর্ষক একটি বহুমুখী চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও সুশাসন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা এবং জলবায়ু পরিবর্তন মতো বিশ্বব্যাপী বিভিন্ন খাতে সহায়তায় এ পর্যন্ত ৮০০ কোটি ডলারের বেশি অবদান রেখেছে।

যুক্তরাষ্ট্র ইউএসএআইডি, ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) এবং অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে বেশির ভাগ উন্নয়ন সহায়তা প্রদান করে থাকে।