আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১

লালপুরের ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে ছাউনির অভাবে যাত্রীদের চরম দুর্ভোগ

লালপুরের ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনে ছাউনির অভাবে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে যাত্রীদের অপেক্ষা করতে হয়। বৃহস্পতিবার  (১৯ জুন) হালকা বৃষ্টিতে স্টেশনে আশ্রয়ের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় শত শত যাত্রী ভিজে ভিজে অপেক্ষা করছে। এমন দুর্ভোগ শুধু আজকের ঘটনা নয়, বর্ষার মৌসুমে এটি নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্টেশন দিয়ে প্রতিদিন আপ-ডাউন মিলিয়ে ১৪ থেকে ১৬টি ট্রেন চলাচল করে। প্রতিদিন প্রায় ১ হাজার যাত্রী যাতায়াত করেন এই স্টেশন দিয়ে। তবে যাত্রীদের জন্য নির্ধারিত ছাউনিটি অত্যন্ত ছোট হওয়ায় অল্পসংখ্যক যাত্রী সেখানে আশ্রয় নিতে পারলেও, অধিকাংশ যাত্রীকে খোলা আকাশের নিচে রোদে-পুড়ে বা বৃষ্টিতে ভিজে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। বিশেষ করে বৃষ্টির সময় ট্রেন আসা-যাওয়ার সময় যাত্রীদের প্ল্যাটফর্মে ভিজে উঠানামা করতে হয়, এতে শিশু, নারী ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন। ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করে বলেন, রেল কর্তৃপক্ষের অবহেলা ও নজরদারির অভাবেই এই দুরবস্থার সৃষ্টি হয়েছে। তাঁরা অবিলম্বে স্টেশনে বড় আকারে ছাউনি নির্মাণসহ যাত্রীসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এ বিষয়ে স্টেশন মাস্টার পাভেল আলী বলেন, “ছাউনির সংকটসহ যাত্রীসেবার বিভিন্ন সমস্যার কথা আমরা একাধিকবার আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।” বিষয়টি জানতে চাইলে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম বলেন, “আমাদের বিষয়টি জানা আছে। আমরা অচিরেই এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।” স্থানীয়রা মনে করছেন, ঈশ্বরদী বাইপাসের মতো গুরুত্বপূর্ণ স্টেশনের এমন অব্যবস্থাপনা রেলসেবার মানকে প্রশ্নবিদ্ধ করে। তাই কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে যাত্রী দুর্ভোগ আরও বাড়বে।
Tag
আরও খবর