বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

ঈদগাঁও বাজার ফের প্লাবিতঃ টেকসই বেড়িবাঁধ নির্মাণ স্হানীয়দের দাবী

Jawan Uddin ( Contributor )

প্রকাশের সময়: 14-09-2024 04:21:15 am

জাওয়ান উদ্দিন, ঈদগাঁও উপজেলা 


অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্বিতীয় বারের মত প্লাবিত হল জেলা সদরের ঐতিহ্যবাহী বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারসহ আশপাশের নিম্মাঞ্চল এলাকা। বাজারের বিভিন্ন অলিগলিতে হাঁটু পানিতে নিমজ্জিত। জালালাবাদে বেড়ীবাঁধ ভেঙে নদীর পানি লোকালয়ে। অসংখ্য পরিবার পানিবন্দি। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। 


শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঈদগাঁও বাজারসহ উপজেলার ঈদগাঁও - জালালাবাদে বিভিন্ন পাড়া-মহল্লায় বৃষ্টি ও পাহাড়ী ঢলের পানিতে প্লাবিত হয়েছে।


জানা যায়, সৃষ্ট বন্যায় ঈদগাঁও বাজারের শাপলা চত্তর,মসজিদ গলি,ঈদগাঁও হাইস্কুল গেইট, চাউল বাজার, হাসপাতাল সড়ক,মাছ বাজার সড়ক, ডিসি সড়কসহ পুরো বাজার এলাকা হাঁটু পরিমান পানিতে সয়লাভ। কিছু কিছু ব্যবসায়ীক প্রতিষ্ঠান খোলা থাকলেও প্রায় দোকানপাঠ বন্ধ রয়েছে। এমনকি বিভিন্ন দোকানপাঠে পানি ঢুকে মালামালের ক্ষয়ক্ষতি হয়।  ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ কোমর পানিতে নিমজ্জিত। 


ঢলের পানিতে নতুন করে ঈদগাঁওর জালালাবাদ মঞ্জুর মৌলবীর দোকানস্থ বাধটি ভেঙে গেছে। মহান আল্লাহ সহায় সবাই সাবধানে থাকি। পাশাপাশি সওদাগর পাড়া,খামার পাড়া,হিন্দু পাড়ার ৬টি বেড়ি বাধ বেশি ঝুকিপূর্ণ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ আইডিতে পোস্ট করেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি। বাজারের সুপারীগলির বিভিন্ন বাড়ীঘরে হাটুপরিমান পানিতে সয়লাভ। ঈদগাঁও,জালালাবাদ ও ইসলামাবাদের নানান এলাকা প্লাবিত হয়ে পড়েন। দৈনিক আয়ের উপর নির্ভরশীলসহ নানা শ্রেনী পেশার লোকজন পড়েন মারাত্মক ভোগান্তিতে। টেকসই বেড়ীবাঁধ নির্মাণের দাবিও জানান স্থানীয়রা। 


আরো জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের বৃহৎ মাইজ পাড়ার ভরা খালটি দীর্ঘকালেও খনন না করার ফলে বৃষ্টি কিংবা বন্যার পানি সুষ্ঠভাবে চলাচল করতে পারছেনা। যার দরুন, খালপাড়ের বসতবাড়ী সমুহ প্রতিবছরই প্লাবিত হয়। ছোট ছোট ছেলেমেয়েসহ অপরাপর লোকজন চলাচলে নিদারুন কষ্ট পাচ্ছেন বলেও জানান গৃহবধূরা।

Tag
আরও খবর