পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডোমারের পাঙ্গা মটুকপুরে বিএনপির জনসমাবেশ

পূর্ব নির্ধারিত কর্মসূচির ধারাবাহিকতায় সাম্প্রদায়িক সম্প্রীতি, বৈষম্যহীনতা, সমঅধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুরে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ই সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পীর সাহেবের হাটে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসমাবেশে ৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু।

৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুর আলম বাবুর সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখার লক্ষ্যে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন।

জনসমাবেশে ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান তুলু, মোঃ মাসুদ বিন আমিন সুমন, পৌর কাউন্সিলর মোঃ আনোয়ারুল হক প্রমুখ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এতে দলীয় নেতা-কর্মীদের সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ থেকে আগামীর চ্যালেঞ্জ বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান বক্তারা। এছাড়া সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে কাজ করার বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরও খবর