মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী দেখতে চান সারজিস

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস। ছবি: আল মামুন



আজ বিকেল ৩ টায় (মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর) ওসমানী পৌর স্টেডিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভ্যূত্থান পরবর্তী সমাবেশের অংশ হিসেবে ছাত্র নাগরিক মত বিনিময় সভায় যোগদান করে বক্তব্য প্রদান করেন সমন্বয়ক সারজিস আলম।


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, এই ছাত্র জনতার হাতেই ভবিষ্যতের বাংলাদেশ দেখতে চাই। আজ যে ছাত্র ছাত্রীরা আমাদের সঙ্গে দাঁড়িয়েছে তারাই সংসদে এক একজন মন্ত্রী, এমপি এমন কি নারায়ণগঞ্জ থেকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। ছাত্রদের একটি অংশকে ব্যবহার করার জন্য কিছু ব্যক্তিগত বিভিন্ন জিনিসের লোভ দেখিয়ে তাদের বিভিন্ন নামে ব্যবহার করছে। তার একটি নাম হল কিশোর গ্যাং। যারা আমাদের ছাত্র-ছাত্রীদের কিশোর গ্যাং বলছে তারা এই ছাত্র-ছাত্রীদের লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করতে চায়। ছাত্র জনতা কারো লাঠিয়াল বাহিনী হবে না। আপনাদের এমন ভাবে গড়ে তুলতে হবে নিজেকে যাতে আপনারা নিজের উপর স্বাবলম্বী হোন। কোনো ভাইয়ের উপর নির্ভর করতে না হয়। আন্দোলনকারীর প্রত্যেকে এক একজন সমন্বয়ক। নারায়ণগঞ্জে আসার আগেও আমরা নারায়ণগঞ্জের কিছু খবর নিতে চেয়েছি। আমরা জেনেছি যে কিছু সংখ্যক মানুষ একটি সমগ্র গোষ্ঠীকে জিম্মি করে ব্যবসা পরিচালনা করছে। হকারদের শুরু থেকে শুরু করে গার্মেন্টস এবং অটোস্ট্যান্ডে যে চাঁদাবাজি চলছে এখানে সেটা ছাত্র জনতা সমর্থন করে না।


সভায় তিনি আরও বলেন, শেখ হাসিনা থাকাকালীন অবস্থায় চাঁদাবাজি, মামলা দিয়ে হয়রানি, সহ নানা অপকর্ম করেছে আজ যদি অন্য কিছু মানুষ একে অপরাধ করে তাহলে আমরা তাদের কেউ সমর্থন করি না। যে তরুণ প্রজন্ম আসছে তারা একটি সুন্দর বাংলাদেশ চায়। আমাদের যখন দরকার পড়বে তখন রাজপথে স্লোগান দিবো, রাজপথে থেকে স্বৈরাচারকে সড়াবো, বাবাকে মাকে বলে জীবন বাজি রেখে রাস্তায় আসবো, শেখ হাসিনার মতো যে কোন ফ্যাসিস্ট কে দেশছাড়া করবো। দরকার হলে ২৪ এর মত গণঅভ্যুত্থান ঘটাবো।


সারজিস আরও বলেন, তরুণদের যোগ্য হয়ে উঠতে হলে তাদের সুশিক্ষায় দক্ষতার সাথে গড়ে তুলতে হবে। ছাত্রদের অনেক কাজে থাকতে পারে কিন্তু প্রধান কাজ হলো হচ্ছে পড়াশোনা। ছাত্রদের কাছে আমার অনুরোধ সকল কাজের সাথে আমাদের পড়ালেখাটাও যেন ঠিক থাকে। সব কাজের পাশে পড়াশোনায় যেন ভালো করতে পারি। আমাদের ভালো বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। আপনাদের লেখাপড়ার সময়টাকে যারা ব্যবহার করতে চায় তারা কখনো ভালো মানুষ ছিল না, তারা ভালো মানুষ না। এই নারায়ণগঞ্জের রমরমা মাদকের ব্যবসা চলে। যারা এই মাদক দিয়ে ছাত্রদের বিপথে নিতে চায়, তাদের পক্ষে ছাত্রজনতা দাঁড়াতে পারে না। আমাদের এই ছাত্রজনতার ওপর যারা হামলা করেছে তাদের বিচার না দেখা পর্যন্ত আমাদের শান্তি নেই। যেই চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের ভাইয়ের ওপর নির্মম গুলি চালিয়েছে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।



সারজিস স্মরণ করিয়ে দেন, নারায়ণগঞ্জ হলো প্রাচ্যের ড্যান্ডি। যখন মানুষ সিলেট রংপুরের নাম জানতো না তখন থেকে তারা ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জকে চেনে। 


আর সেই নারায়ণগঞ্জের গর্বিত সন্তান হচ্ছেন আপনারা। নারায়ণগঞ্জের একটা শ্রেষ্ঠ জেলা হিসেবে পরিচিত পাওয়ার দায়িত্ব আপনার। আজ থেকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার না, একজন দক্ষ ও সৎ রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখবেন। ২৪ এর যে স্পিরিট কাজ করেছে সেটা যেন কোনো অপশক্তি দমাতে না পারে।


মত বিনিময় সভা শেষে ঢাকার উদ্দেশ্যে বিকাল ৫ টায় রওনা করেন সারজিস আলম।

আরও খবর