ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

পূর্ব তিমুরকে সদস্য করতে সম্মত আসিয়ান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-11-2022 03:09:18 pm

সংগৃহীত ছবি

পূর্ব তিমুরকে সদস্য করতে নীতিগতভাবে সম্মত হয়েছেন দক্ষিণ-পূর্ব এশীয় জাতিপুঞ্জের (আসিয়ান) নেতারা। শুক্রবার (১১ নভেম্বর) আসিয়ানের চলমান দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনের প্রথম দিন এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।


আসিয়ানের সিদ্ধান্তকে তাৎক্ষণিকভাবে স্বাগত জানিয়েছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্টা। তবে আসিয়ানের পূর্ণ সদস্য হতে দেশটির আরও কয়েক বছর লেগে যেতে পার বলে ধারণা করা হচ্ছে। 


আসিয়ানের বিবৃতির বরাতে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, কম্বোডিয়ার রাজধানী নমপেনে শুক্রবার থেকে আসিয়ানের দুই দিনব্যাপী ৪০ ও ৪১তম শীর্ষ সম্মেলন শুরু হয়। প্রথম দিন তিমুর লেস্তেকে (পূর্ব তিমুর) নিজেদের ১১তম সদস্য করতে নীতিগতভাবে সম্মত হন আসিয়ানের নেতারা। এ সিদ্ধান্তের ফলে দেশটি আসিয়ানের পূর্ণ পর্যবেক্ষকের মর্যাদা পাবে। দেশটির পরবর্তী পদক্ষেপ হলো, আসিয়ানের পরবর্তী শীর্ষ সম্মেলনে পূর্ণ সদস্য হওয়ার একটি রূপরেখা উপস্থাপন করা। 


আসিয়ানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্টা বলেন, ‘আসিয়ানের সদস্য হতে পারলে আমাদের কূটনৈতিক সম্পর্কের দুয়ার খোলে যাবে। এতে করে আসিয়ানের সদস্যদের পাশাপাশি অন্য দেশেরও বিনিয়োগ বাড়বে আমাদের দেশে। আমাদের নাগরিকদের ভ্রমণের সুবিধাও বাড়বে।’


১৯৯১ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালতি এক গণভোটের মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে স্বাধীন হয় পূর্ব তিমুর। তিমুর দ্বীপের পূর্ব অংশ নিয়েই দক্ষিণ-পূর্ব এশিয়ার এ নবীনতম দেশ গঠিত হয়। স্বাধীন হওয়ার পরপরই প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ দ্বীপরাষ্ট্রটি আসিয়ানের সদস্য হওয়ার কার্যক্রম শুরু করে। মাত্র ১৩ লাখ মানুষের এ দেশটি ২০১১ সালে আসিয়ানের সদস্য হতে আনুষ্ঠানিক আবেদন করে। 

আরও খবর