এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

রাজশাহী কলেজে ফ্রি ডেন্টাল ক্যাম্প

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 08-09-2024 08:57:59 am

রাজশাহী কলেজে দাঁতের যত্ন, সমস্যা ও প্রতিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে ২ দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।


রবিবার (৮ সেপ্টেম্বর) পেপসোডেন্ট ও রাজশাহী নগর যুব কাউন্সিলের আয়োজনে সকাল থেকে শিক্ষার্থী কর্মচারীদের বিভিন্ন প্রকার সেবা ও পরামর্শ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম শুরু হয়। যা চলবে আগামীকাল সোমবার (৯ সেপ্টেম্বর) পর্যন্ত।


পেপসোডেন্ট টুথপেস্ট কোম্পানির এক্সিকিউটিভ অফিসার নাহিদুল হাসান বলেন, আমরা প্রতি বছরই তিনমাস ব্যাপী ক্যাম্পেইন করে থাকি। এবছর আমরা রাজশাহীতে এই ক্যাম্পেইন শুরু করেছি এবং আগামি তিনমাস ব্যাপী রাজশাহীর বিভিন্ন জায়গা ও প্রতিষ্ঠানে আমাদের এই ফ্রি ডেন্টাল চেকআপ ক্যাম্পেইন এর কার্যক্রম চলবে।


ক্যাম্পেইনের ডেন্টিস্ট ড. আমানুল্লাহ বিন আক্তার (আবিদ) বলেন, অনেকেই দাঁতের যত্নের প্রতি উদাসীন থাকে,ফলে অল্পতেই দাঁতের বিভিন্ন সমস্যা দেখা দেয়।আজকে আমাদের ক্যাম্পেইনের মুল উদ্দেশ্য মূলত দাঁতের যত্ন ও গুরুত্ব সম্পর্কে সতর্কতা জাগ্রত করা। আমরা একটি পরীক্ষামূলক প্রাথমিক ধারণা দিচ্ছি, এরপর যাদের চিকিৎসা প্রয়োজন তারা রাজশাহী মেডিকেল অথবা আমাদের ডেন্টাল কেয়ারে যোগাযোগ করলে উপযুক্ত চিকিৎসার ব্যাবস্থা করব।


চিকিৎসা নিতে আসা শিক্ষার্থী ইমন বলেন,আজকে এখানে এসে দাঁত নিয়ে অনেক নতুন তথ্য জানতে পেরেছি। এছাড়াও তারা দাঁতের যত্ন নিয়েও অনেক পরামর্শ দিয়েছেন যা আমাদের পরবর্তীতে অনেক বেশি কাজে দিবে।

জানা যায় তারা ক্যাম্পেইন এর মাধ্যমে প্রায় দেড় লক্ষ শিক্ষার্থী দের ফ্রি চেকআপ, পরামর্শ সহ একটি করে পেপসোডেন্ট ফ্রি দিচ্ছেন।এছাড়াও যাদের দাঁতে অনেক বেশি সমস্যা তাদের জন্য ডেন্টাল হাসপাতালে বিশেষ ছাড় দিবেন।


এছাড়া রোগীদের মধ্যে মুখ ও দাঁতের নানা রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জ্ঞান প্রদান করা হয়। রাজশাহী মেডিকেল ডেন্টালের হাসপাতালের একদল বিশেষজ্ঞ ডাক্তার এই চিকিৎসা প্রদান করে।

আরও খবর