মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশালে শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া মওকুফ। সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিক সমিতি।



আঃলীগ সরকার পতনের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনে ব‌রিশালে আহত শিক্ষার্থীদের বাস ভাড়া ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল পটুয়াখালী বাস মি‌নিবাস মালিক সমিতি। এ ছাড়া সব শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ৫০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্তও নিয়েছে তারা। রূপাতলী বাস টার্মিনাল এলাকায় এই ঘোষণা দেন মালিক সমিতির আহ্বায়ক ও ব‌রিশাল মহানগর বিএন‌পির সদস‌্য স‌চিব জিয়া উদ্দিন সিকদার। এ সময় তিনি বাস টার্মিনালকে চাঁদাবাজ মুক্ত এলাকা ঘোষণা করেন।
এর আগে দিকে টার্মিনাল এলাকায় যেকোনো নাশকতা রোধে মিছিল করে বাস মালিক, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টরা।বরিশাল-পটুয়াখালী বাস মি‌নিবাস মালিক সমিতির আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘গত ১৫ বছর যারা বাস টার্মিনালগুলো নিয়ন্ত্রণ করেছে; তারা একচেটিয়া চাঁদাবাজি করে এই খাতের সুনাম নষ্ট করেছে। আজ থেকে আমি এই টার্মিনালকে চাঁদাবাজ মুক্ত ঘোষণা করলাম।’এ সময় তিনি আরও বলেন, ‘আগে আমরা আওয়ামী লীগের সন্ত্রাসীদের যে চাঁদা দিতাম সেই অর্থ এখন থেকে আমরা দেশ বিনির্মাণে ব্যয় করবো। স্বৈরাচারবিরোধী আন্দোলনে যেসব ছাত্র ভাইয়েরা আহত হয়েছেন তাদের আজীবন আমাদের বাসগুলোতে ফ্রি সার্ভিস দিতে চাই। আশা করি ছাত্র ভাইয়েরা আমাদের সেই সুযোগটি করে দেবেন।’আহত শিক্ষার্থীদের তালিকা চেয়ে তিনি বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরীর যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে আমরা সেখানকার কর্তৃপক্ষ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করবো। তারা আমাদের তালিকা দিলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে আমাদের রুটগুলোতে সব শিক্ষার্থীদের জন্য পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ৫০ শতাংশ ভাড়া মওকুফ করা হয়েছে।’প্রসঙ্গত, দক্ষিণাঞ্চলের মোট ২২টি রুটে যাত্রী সেবা দিয়ে থাকে বরিশাল-পটুয়াখালী বাস মি‌নিবাস মালিক সমিতি। এসব রুটে প্রায় ৩ শতাধিক বাস চলাচল করে থাকে। সরকার প‌রিবর্তনের পর রুপাতলী বাস টা‌র্মিনাল নিয়ন্ত্রণে নেয় ব‌রিশাল মহানগর বিএন‌পির সদস‌্য স‌চিব জিয়াউদ্দিন সিকদার।
 
আরও খবর