ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জি-২০ সম্মেলনে যাচ্ছেন না পুতিন : রুশ দূতাবাস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-11-2022 05:40:34 am

ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জি-২০ নেতাদের সম্মেলনে যোগ দিচ্ছেন না। আগামী সপ্তাহে ইন্দোনেশিয়ার অবকাশ কেন্দ্র বালি দ্বীপে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইন্দোনেশিয়ায় মস্কোর দূতাবাস বৃহস্পতিবার এএফপি’কে এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

দূতাবাসের প্রটোকল প্রধান উলিয়া তমস্কায়া বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি যে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জি-২০ সম্মেলনে মস্কোর প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।’ তিনি বলেছেন, পুতিনের

সম্মেলনে যোগদান এখনো নিশ্চিত নয়, তবে তিনি ভার্চ্যুয়ালী যোগ দিতে পারেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন এ সম্মেলনে পুতিন অংশগ্রহণ করলেও সেখানে তার সাথে সাক্ষাত করার কোন ইচ্ছে নেই। তিনি পুতিনকে একজন ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যায়িত করেন।

মস্কো তাদের ইউক্রেন আগ্রাসনে ক্ষতির মুখে পড়ার পর তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করলো। এক্ষেত্রে কয়েক সপ্তাহ ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। এদিকে ক্রেমলিন ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠেয় এ সম্মেলনে পশ্চিমা বিশ্বের নিন্দা থেকে নিজেদের রক্ষার চেষ্টা করে যাচ্ছে।

রাশিয়া বুধবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন নগরী থেকে তাদের সৈন্য প্রত্যাহারের নির্দেশ দেয়। সেখানে কিয়েভের পাল্টা অভিযানের মুখে তারা এমন পদক্ষেপ গ্রহণ করে।

বালি সম্মেলনের ব্যাপারে রাশিয়ার পরিকল্পনার বিষয়ে অবহিত অপর একটি সূত্র নিশ্চিত করেছে যে, জি-২০ সম্মেলনে ল্যাভরভ পুতিনের প্রতিনিধিত্ব করবেন।


আরও খবর

6adf15e799998-261026025711.webp
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

১ দিন ১১ ঘন্টা ৩২ মিনিট আগে