ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ভালুকায় লোডশেডিংয়ে কল কারখানা লে-অফ ঘোষনা ।



ভালুকা (ময়মনসিংহের) প্রতিনিধি:-

 ভালুকায় এক্সিকিউটিভ এ্যাটায়ার লিমিটেড নামের একটি কারখানা বিদ্যুতের লোডশেডিং, অর্ডার সংগ্রহ করতে না পারাসহ বিভিন্ন কারণ দেখিয়ে লে-অফ ঘোষণা করা হয়েছে।



বুধবার (৯ নভেম্বর) থেকে কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়েছে।


কারখানা সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকায় অবস্থিত এক্সিকিউটিভ এ্যাটায়ার লিমিটেড নামে কারখানাটিতে অর্ডার না থাকাসহ বিভিন্ন কারণে উৎপাদন বন্ধ রয়েছে। শ্রমিকদের বকেয়া বেতন ও অভারটাইমের টাকাও না দেয়ার অভিযোগ রয়েছে। এ নিয়ে মালিক পক্ষের সাথে শ্রমিকদের বেশ কয়েক দফায় আলোচনা হয়। কিন্তু বকেয়া বেতন দেয়ার তারিখ ঘোষণা করা হলেও তা দেয়া হয়নি। ফলে গত শনিবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কারখানার শ্রমিকরা। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে দাবির বিষয়ে আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।



শ্রমিকরা জানান, বর্তমানে কারখানাটিতে প্রায় সাড়ে ৩০০ শ্রমিক কর্মরত রয়েছেন। এর আগেও মিল কর্তৃপক্ষ বেতন-বোনাস ও অভারটাইমের টাকা নিয়ে তালবাহানা শুরু করলে মিল গেটে বিক্ষোভ করে কয়েক দফায় শ্রমিকেরা তাদের দাবি পূরণ করেন। এখন কাজ না থাকার অজুহাত দেখিয়ে বিনা নোটিশে ছাঁটাইসহ বেতন বোনাসের টাকা বকেয়া থাকার পরও ছুটি ঘোষণা করা হয়েছে।


শ্রমিকেরা আরো বলেন, গত ৩ নভেম্বর কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ। শনিবার সকালে তারা কাজে যোগদান করতে গিয়ে দেখেন কারখানার মূলফটক বন্ধ করে রাখা হয়েছে। পরে তারা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেন।


শ্রমিকরা জানান, বুধবার সকালে তারা পুনরায় কাজে যোগদানের জন্য কারখানার মেইনগেইটে গেলে লে-অফ ঘোষণার নোটিশ টানানো দেখেন। এ সময় উপজেলা চেয়ারম্যান ও শিল্পপুলিশের লোকজন মালিক পক্ষের সাথে কথা বলেজানায় যে আগামী ১৫ নভেম্বর তাদের বকেয়া বেতন ও অভারটাইমের টাকা পরিশোধ করা হবে।



কারখানার অ্যাডমিন ম্যানেজার মোহাম্মদ ইমন লে-অফ ঘোষণার কথা স্বীকার করে বলেন, বিভিন্ন কারণে কারখানা চালু রাখা খুবই দুস্কর হয়ে পড়েছে। তাই শ্রম আইন অনুযায়ী কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়েছে এবং আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত তা চলমান থাকবে। তবে খুব অল্প সময়ের মধ্যে কারখানাটি খুলে দেয়ার চেষ্টা করা হচ্ছে।


তিনি আরো বলেন, শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রমিকদের লে-অফ সুবিধাসহ বকেয়া ও অভারটাইমের টাকা পরিশোধ করা হবে।


উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, লে-অফের বিষয়ে মালিক পক্ষের সাথে কথা হয়েছে। মালিকপক্ষ জানিয়েছে, কয়েক দিনের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন ও অভারটাইমের টাকা পরিশোধ করাসহ কারখানাটি পুনরায় চালু করা হবে। বিষয়টি শ্রমিকদের বুঝিয়ে বলা হলে তারা মেনে নিয়ে স্ব-স্ব বাসস্থানে চলে গেছে।



ময়মনসিংহ শিল্প জোন-৫-এর এএসপি কাজী সাইদুর রহমান জানান, কাজের অর্ডার না থাকাসহ বিভিন্ন সমস্যা দেখিয়ে এক্সিকিউটিভ এ্যাটায়ার কারখানটি লে-অফ ঘোষণা করা হয়েছে।


তিনি বলেন, বেশ কয়েক দিন ধরেই শ্রমিকরা তাদের বকেয়া বেতনের জন্য আন্দোলন করে আসছিল। বুধবার সকালেও শ্রমিকরা তাদের দাবির বিষয়ে মিলগেইটে জড়ো হলে শিল্পপুলিশ ও প্রশাসনের লোকজন উপস্থিত হয়ে মালিকপক্ষের সাথে আলোচনা করে আগামী ১৫ নভেম্বর বকেয়া পরিশোধ করা সিদ্ধান্ত হয়।

Tag
আরও খবর