এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা

সুন্দরবন উন্মুক্ত হচ্ছে রবিবার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-08-2024 03:13:54 am

তিন মাস বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত পর্যটন ব্যবসায়ীরা।


জানা যায়, জুন, জুলাই, আগস্ট—এই তিন মাস ধরে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলছে। পহেলা সেপ্টেম্বর থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এ ম্যানগ্রোভ বন। তার সৌন্দর্য যেন হাতছানি দিয়ে ডাকছে দর্শনার্থীদের। করমজল, হারবাড়িয়া, দুবলা, কটকা, কচিখালী, নীলকমলসহ সমুদ্র তীরবর্তী ও বনাঞ্চলের সবকটি পর্যটক স্পট দর্শনার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে। পর্যটন ব্যবসায়ীরা নতুনভাবে সাজিয়েছেন লঞ্চ ও অন্য নৌযান।


বন বিভাগ সূত্র জানায়, তিন মাস বনে প্রবেশের নিষেধাজ্ঞার ইতিবাচক প্রভাব পড়েছে। পর্যটক ও জেলেদের প্রবেশের জন্য নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।


খুলনা সুন্দরবন বন বিভাগের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, এ সময় প্রকৃতি নিজেকে সাজিয়ে তোলে। এতে সুন্দরবনের সার্বিক পরিস্থিতির উন্নতি হয়। দেখতেও ভালো লাগে।


প্রসঙ্গত, সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গড়ে প্রতি বছর ২ লক্ষাধিক দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে আসেন। এ খাতে বছরে গড়ে ৪ কোটি টাকা রাজস্ব আদায় করে বন বিভাগ।



আরও খবর