নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্যামনগরের ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন

শ্যামনগরের ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন 


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১নং ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ,কে,এম,জাফরুল আলম বাবুর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়নবাসী।


রবিবার (২৫ আগস্ট) বিকাল ৪টায় ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন শেষে সেখানে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ইউনিয়নবাসী। বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চালতেঘাটা বাজারে গিয়ে শেষ হয়।

এ সময় ১নং ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফরুল আলম বাবুর পদত্যাগের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা। এছাড়াও আগামী ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ভোট ডাকাতির মাধ্যমে নৌকা প্রতীকের সমর্থন নিয়ে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এ, কে, এম,জাফরুল আলম বাবু চেয়ারম্যান নির্বাচিত হয়ে নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারীতার মধ্য দিয়ে পরিষদ পরিচালনা করছেন। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন সাধারণ মানুষকে। 

বক্তারা আরোও বলেন, ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে ইউপি চেয়ারম্যান জাফরুল আলম বাবু পালিয়ে আছেন। যার ফলে ইউনিয়নটির জনসাধারণ ইউনিয়ন পরিষদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এজন্য চেয়ারম্যানকে দ্রুত প্রত্যাহার করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পদত্যাগ না করলে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দেন ইউনিয়নবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান জি.এম লিয়াকত আলী, ইউপি সদস্য আবু জাফর, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, ইউনিয়ন বাসীর পক্ষে মোঃ রফিকুল ইসলাম, জুলফিকার সিদ্দিক, আব্দুল মতিন, আবু তালেব, মোঃ রেজাউল ইসলাম, সুলতানুল আরিফিন, রাজু আহমেদ আজু মোল্লা, গোবিন্দ মন্ডল, মোঃ ইলিয়াস আলী, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, মিঠু ও রবিউল ইসলাম রাজা প্রমুখ।

আরও খবর