শি’র সঙ্গে ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ হয়েছে : ট্রাম্প মাদারীপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক: আক্রান্ত ৩৬৫ ছাড়িয়েছে ভিসা জট কাটেনি, যাত্রী সংকটে স্থবির দেশের বৃহত্তম স্থলবন্দর মাওলানা নাসির উদ্দীন মাতুব্বরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ক্ষোভ ও নিন্দা প্রকাশ ১৩তম সিটি করপোরেশন হলো বগুড়া, গেজেট প্রকাশ জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই ফেনসিডিলের ‘হোম ডেলিভারি’ থামাল র‍্যাব: চৌগাছায় ২১১ বোতলসহ গ্রেফতার ২, প্রাইভেটকার জব্দ ভবন নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ মধুপুর শিল্প ও বণিক সমিতির সংবাদ সম্মেলন শোকের ছায়ায় চরম্বা: হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়ে মাওলানা আবুল কাসেমের দাফন সম্পন্ন নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান গোয়ালন্দে ওলামায়ে কেরামদের অংশগ্রহণে জমজমাট প্রীতি ক্রিকেট ম্যাচ গোয়ালন্দে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সমাবেশ ও বীমা দাবি পরিশোধ শ্যামনগর বুড়িগেয়ালিনী সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন তরুণদের মাঝেও বাড়ছে কোলন ক্যানসার, ঝুঁকি কমাবেন যেসব উপায়ে টানা ৪ দিন অতিভারী বৃষ্টির আভাস রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : শামা ওবায়েদ ফারাক্কা দিবস যেকোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে: মির্জা ফখরুল বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ‎সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দস্যুদের বন্দুকযুদ্ধ আটক ৩, উদ্ধার ৪ জেলে গলাচিপায় ১৫শ পিস ইয়াবাসহ নারীসহ আটক ৪

বড়লেখায় সাবেক পরিবেশমন্ত্রীসহ আ'লীগের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের বড়লেখায় সাবেক পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন কে প্রধান আসামী করে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও  ছাত্রলীগের ৩৮ নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।শুক্রবার (২৩ আগস্ট) রাতে বড়লেখা পৌর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাফাদার বাদি হয়ে এ মামলাটি করেছেন।

মামলার এজাহারে যেসকল নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন-সাবেক উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ও আজির উদ্দিন,  সাবেক পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, অধ্যক্ষ এ.কে.এম হেলাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, এমএম জাকির হোসেন, সাদ্দাম হোসেন, পৌর কাউন্সিলর আবুল হাশিম স্বপন, মান্না মিয়া, সুমন আহমদ, ফরহাদ হোসেন, জুনেদ আহমদ, এমরান আহমদ, ছয়দুল ইসলাম, মুমিনুল হক টনি, আলী হোসেন আলী, জসিম উদ্দিন, হাসান আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, কবির আহমদ, ইসলাম উদ্দিন, সুরমান আলী, রিপন আহমদ, ছমর উদ্দিন, বাবু মিয়া, সুমন আহমদ, কামাল আহমদ, জালাল আহমদ, ইয়াছিন আলী, অ্যাডভোকেট গোপাল দত্ত, পরাগ আহমদ, এমদাদুল হক সজল, রিফাত আহমদ, ইমাম উদ্দিন ও ফয়ছল আহমদ।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি গণহত্যা দিবস ও কালো পতাকা মিছিল চলাকালে বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বড়লেখা পৌরশহরে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের হুমকি দেন। হুমকি উপেক্ষা করে তারা রেলওয়ে যুবসংঘ মাঠের পাশে শান্তিপূর্ণভাবে কালো পতাকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা  বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। ওই সময় পৌর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাফাদারকে কুপিয়ে গুরতর আহত করা হয়।

বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী শনিবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার কোনো আসামিকে এখনও গ্রেপ্তার করা হয়নি তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও খবর





6a06e7fd6dc05-150526033141.webp
টানা ৪ দিন অতিভারী বৃষ্টির আভাস

১৪ ঘন্টা ১৯ মিনিট আগে