ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ভয়াবহ বন্যার কবলে দেশ, এগিয়ে এসেছে ছাত্র জনতা

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 23-08-2024 04:13:03 pm

স্মরণকালের ভয়ংকরতম আকস্মিক বন্যা দেখছে বাংলাদেশের মানুষ। ভারতের উজান থেকে আসা পানিতে বাংলাদশের ফেনি, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রামের বিভিন্ন এলাকা এখন পানির নিচে। রাতের আধারে ভারত বাঁধ খুলে দেয়ায় মানুষ নিরাপদ আশ্রয়ে যাবার সময় ও পায়নি। পানিতে তলিয়ে গেছে বাড়ি, মসজিদ, স্কুল সহ সকল রাস্তাঘাট। অসহায় মানুষের সাহায্যার্থে সমগ্র দেশের মানুষ অর্থ, খাবার, ওষুধ, নৌকা সহ বিভিন্ন মালামাল নিয়ে চেষ্টা করছেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে। বিভিন্ন এলাকার মত মাদারীপুর জেলার শিবচর উপজেলা থেকে বিভিন্ন সংগঠন সাহায্য পাঠাচ্ছে বন্যা আক্রান্ত মানুষকে।


বিভিন্ন এলাকার সাধারণ ছাত্ররা মানুষের কাছ থেকে আর্থিক সাহায্য গ্রহণ করছেন। উপজেলার পৌর এলাকা, বাজার, পাঁচচর স্ট্যান্ড, শেখপুর এলাকায় ছাত্রদের অনুদান সংগ্রহ করতে দেখা গেছে। শেখপুর এলাকার অন্যতম ছাত্র সমন্বয়ক সুজন ও সাইফুলের সাথে কথা বলে জানা যায় তারা এই অবস্থায় কিছু একটা করার অভিপ্রয়াস থেকেই দল গঠন করে অনুদান তুলছেন। তারা কাউকে বাধ্য করছেন না। স্ব-ইচ্ছায় যারা যা দিচ্ছেন তারা তা সংগ্রহ করছেন। এখন পর্যন্ত (২৩ আগস্ট)  তারা প্রায় ১ লক্ষ ১৩ হাজার টাকা উত্তোলন করেছেন। তারা যথাযথ মাধ্যমে এই টাকা বন্যা আক্রান্ত এলাকায় পৌঁছে দিবেন বলে জানা যায়। এছাড়াও শিবচর উপজেলার বিভিন্ন স্তরের মানুষ ব্যক্তিগত ভাবেও বন্যা কবলিত এলাকায় সাহায্য নিয়ে রওনা হয়েছেন বলে জানা যায়।

আরও খবর



deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৮৬ দিন ৫ ঘন্টা ৫৩ মিনিট আগে