কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

নদীর ন্যায্য হিস্যার দাবিতে পাটগ্রামে বিক্ষোভ মিছিল

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাটগ্রামের ডাকে লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং ৫৪ টি অভিন্ন নদীর ন্যায্য হিস্যার দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে পাটগ্রাম টিএন স্কুল এন্ড কলেজ মাঠ থেকে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসময় ছাত্রদের সমর্থ জানান নানান পেশার মানুষ।

মিছিলে, দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা, বন্যায় যখন মানুষ মরে আবরার তোমায় মনে পড়ে, পেতে চাইলে মুক্তি ছাড়ো ভারত ভক্তি, ভারতীয় আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও স্লোগানে মুখরিত হয়ে উঠে পাটগ্রামের রাজপথ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাটগ্রামের সমন্বয়ক গোলাম আজমের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পাটগ্রাম ইসলামী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আনিসুর রহমান। তিনি বিপ্লব পরবর্তী সময় শিক্ষার্থীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে একসাথে কাজ করার আহবান জানান।

এছাড়াও জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম ফারুক সরকার বলেন, ভারত সবসময় বাংলাদেশে আগ্রাসনের চেষ্টা করেছে৷ স্বাধীন বাংলাদেশে ইন্দিরা মুজিব চুক্তির নামে জাতিকে গোলামীর জিঞ্জির পড়ানোর ষড়যন্ত্র করা হয়েছিলো। দেশের অভিন্ন ৫৪ টি নদীর উপর বাঁধ দিয়ে বাংলাদেশকে মরুভূমি বানানোর চেষ্টা করেছে ৷ সাম্প্রতিককালের বন্যা তাদের ষড়যন্ত্ররই অংশ৷ বাংলার ছাত্রজনতা লড়াই করে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে তারা এই ষড়যন্ত্রও মোকাবেলা করবে।
আরও খবর
6aec7fb21c1c8-051126070802.webp
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

৪ ঘন্টা ৪৬ মিনিট আগে