ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে শিশু সুরক্ষা নেটওয়ার্কের সমন্বয় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশু সুরক্ষা নিয়ে কাজ করা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে গঠিত শিশু সুরক্ষা নেটওয়ার্কের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) শ্রীমঙ্গল প্রকল্প অফিসের উদ্যোগে আয়োজিত এই সভার মূল লক্ষ্য ছিল উপজেলা পর্যায়ে শিশু সুরক্ষা নেটওয়ার্ককে আরও শক্তিশালী করা।

বিটিএস-এর কোর সাপোর্ট মডেল প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জুমেনা শাহনাজ এর উপস্থাপনায় সভার শুরুতেই বিটিএস শ্রীমঙ্গল প্রকল্প অফিসের শিশু সুরক্ষা সংক্রান্ত কার্যক্রম, শিশু সুরক্ষা নেটওয়ার্কের লক্ষ্য ও উদ্দেশ্য এবং শ্রীমঙ্গল উপজেলার নারী ও শিশু বিষয়ক বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন পারভেজ কৈরী, কো-অর্ডিনেটর এবং অফিস ইনচার্জ, ব্রেকিং দ্য সাইলেন্স, শ্রীমঙ্গল প্রকল্প অফিস, শ্রীমঙ্গল।

সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক জনাব শাহেদা আক্তার।

সভায় শিশু সুরক্ষা নেটওয়ার্ককে শক্তিশালী করতে কর্মএলাকা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শ্রীমঙ্গলের চাবাগান এলাকার যুবক্লাবগুলো, জেলা ও উপজেলা মহিলা বিষয়ক পরিষদ, লিগ্যাল এইড কমিটি এবং জেলা ও উপজেলা সদর হাসপাতালের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও শ্রীমঙ্গল থানা, উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা অফিস ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের সাথে সমন্বয় করে কাজ করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

উন্মুক্ত আলোচনায় শিশুদের বর্তমান পরিস্থিতি, শিশু যৌন নির্যাতন প্রতিরোধে সংস্থাগুলোর ভূমিকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রদান করা হয়।

সরকারি ও বেসরকারি শিশু বিষয়ক সংস্থার সম্মানিত প্রতিনিধিরা এই আলোচনায় অংশগ্রহণ করেন এবং শিশু সুরক্ষা নেটওয়ার্ককে আরও কার্যকর করার বিষয়ে প্রস্তাব দেন। শিশু সুরক্ষা নেটওয়ার্কের তৎপরতা বৃদ্ধির জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়, যাতে কোনো ঘটনা ঘটলে তা অবিলম্বে থানাকে অবহিত করা যায় এবং শিশুর সুরক্ষার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায়।

সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ, শিশুদের শারীরিক ও মানসিক নির্যাতন প্রতিরোধ এবং বিশেষ করে শিশুদের মাদকাসক্তি রোধে শক্তিশালী ক্যাম্পেইন পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন ভাড়াউড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি নূর মোহাম্মদ, মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট এর প্রধান নির্বাহী পরিমল সিং বাড়াইক, কম্পেনশন ইন্টারন্যাশনালের প্রতিনিধি রিবিকা মাহপাত্র, এমসিডিয়ার সহকারী প্রকল্প সমন্বয়কারী রিপন মৃধা, আরডিআরএস শ্রীমঙ্গল প্রোগ্রাম অফিসার এখলাছ তরফদার এবং বিটিএস শ্রীমঙ্গল প্রকল্প অফিসের অন্যান্য কর্মীবৃন্দ।


আরও খবর