বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

বাংলাদেশ -পাকিস্তানের প্রথম টেস্ট সিরিজ শুরু আজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-08-2024 02:32:09 am

পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ের লক্ষ্য নিয়ে আজ রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটে ব্যস্ত মৌসুম শুরু টাইগারদের। আগামী চার মাসে ৮টি টেস্ট খেলবে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের পর এ বছরই ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরো ৬টি টেস্ট খেলবে বাংলাদেশ।


সাদা বলের ক্রিকেট নিয়ে যখন জাতীয় দলের অন্য ক্রিকেটাররা ব্যস্ত ছিল, তখন টেস্ট দলের নিয়মিত খেলোয়াড়দের নিয়ে কন্ডিশনিং ক্যাম্প করেছিল বাংলাদেশ। কিন্তু দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে কন্ডিশনিং ক্যাম্পটি পুরোপুরিভাবে কাজে লাগাতে পারেনি টিম ম্যানেজমেন্ট। দেশের মাটিতে ক্যাম্প করতে না পারলেও লাহোরে বাংলাদেশের জন্য অনুশীলনের ব্যবস্থা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্ট সিরিজের আগে পাকিস্তানের মাটিতে অনুশীলন ক্যাম্পটি উপকারী ছিল বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।


প্রথম টেস্টের আগে রাওয়ালপিন্ডিতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘গত কয়েক দিন আমাদের জন্য কঠিন ছিল। সবাই পরিশ্রম করেছে। আমরা ক্রিকেট খেলতে চাই এবং আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আশা করি ভালো পারফরম্যান্স করব এবং ভালোভাবে আমাদের দীর্ঘ টেস্ট মৌসুমটা শুরু করতে পারব। এটাই আমাদের প্রধান লক্ষ্য।’


এখন পর্যন্ত ১৩ টেস্ট খেলে পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ১২ ম্যাচ হেরেছে ও ১টিতে ড্র করেছে টাইগাররা। ২০১৫ সালে ঘরের মাঠে হওয়া একমাত্র ড্রটি পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত সেরা সাফল্য বাংলাদেশের। দুদলের মধ্যকার সর্বশেষ টেস্টে পাকিস্তানের মাটিতে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। অবশ্য অতীত রেকর্ড নিয়ে খুব বেশি চিন্তিত নন শান্ত। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি এবার বিশেষ কিছু করতে পারব।’


বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে উদ্বেগ থাকলেও অতীত রেকর্ড বলেছে পাকিস্তানের উইকেট ব্যাটিং সহায়ক। এর মধ্যে প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। পেসারদের নিয়েই বোলিং আক্রমণ সাজিয়েছে তারা। ২৮ বছরের মধ্যে এ প্রথম স্পিনার ছাড়াই ঘরের মাঠে টেস্ট খেলতে নামবে পাকিস্তান। ধারণা করা হচ্ছে উইকেট পেস সহায়ক হতে পারে।


শান্ত বলেন, ‘আমরা ভালো পেস বোলিং বিভাগ তৈরি করেছি। পেস সহায়ক উইকেটে পেসারদের নিয়ে আমরা আশাবাদী। যেকোনো পরিস্থিতি সামলাতে পারে আমাদের স্পিনাররাও এবং এর অর্থ হলো আমরা সব কিছুর জন্য প্রস্তুত।’


এ বছরের এপ্রিলে পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগের পর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে পথচলা শুরু করবেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি। অধিনায়ক হিসেবে দেশের মাটিতে প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। বড় ফরম্যাটে পাকিস্তানের জন্য নতুন যুগের সূচনা হবে।


ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মাসুদ বলেন, ‘ভক্তরা সবসময় চায় ভালো পারফরম্যান্স করবে ক্রিকেট দল এবং তাদের জন্য ম্যাচ জিতবে। আমরা সবাই সিরিজ এবং আসন্ন মৌসুমের জন্য রোমাঞ্চিত। আমাদের প্রতিভাবান ক্রিকেটার আছে যারা সিরিজে ভালো পারফর্ম করতে মুখিয়ে আছে। আমাদের বোলাররা ২০ উইকেট নিতে এবং দলকে ম্যাচ জয়ের স্বাদ দিতে সক্ষম।’


তিনি আরো বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে সিরিজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আসন্ন ব্যস্ত মৌসুমের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ভালো পারফর্ম করতে দৃঢ়প্রতিজ্ঞ। সিরিজের আগে আমাদের কিছু ভালো অনুশীলন সেশন ছিল এবং কোচিং স্টাফদের সঙ্গে কঠোর পরিশ্রম করেছে খেলোয়াড়রা।’


বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোমিনুল হক, হাসান মাহমুদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, নাহিদ রানা, নাইম হাসান, সাদমান ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, তাইজুল ইসলাম এবং জাকির হাসান।


পাকিস্তান দল : শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুুব, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আঘা সালমান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলি।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২২ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৫ দিন ১৭ ঘন্টা ৩৬ মিনিট আগে