বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

আন্দোলনে গুলিবিদ্ধ সোহেলকে দেখতে যান বিএনপি নেতা মোতাহের ও এনাম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-08-2024 04:14:06 pm

বামে বিএনপি নেতা মোতাহের ও ডানে ছাত্রনেতা এনাম। © ছবি দৈনিক দেশচিত্র।


দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারাকান্দা উপজেলার ৪ নং গালাগাওঁ ইউনিয়নের মাইলোরা গ্রামের সোহেল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। জানা যায়, গুলিবিদ্ধ সোহেল ঢাকা সাভারে বসবাস করতেন। এছাড়া ছাত্র আন্দোলনে আহত হওয়া সোহেল একজন ছাত্রদলের কর্মী বলে জানা গেছে। 


আজ ১৯ আগস্ট (সোমবার) গুলিবিদ্ধ সোহেলের খোঁজ নিতে তাঁর গ্রামের বাড়িতে যান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম। 


এসময় তাঁরা আহত সোহেলের বর্তমান শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করার জন্য যাবতীয় সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন। 


• আহত গুলিবিদ্ধ সোহেল। © সংগৃহীত ছবি

এসময় বিএনপি নেতা মোতাহের হোসেন বলেন, গত ৫ আগস্ট ১ দফা আন্দোলনে সারাদেশে প্রায় এক হাজার ছাত্র-জনতা নিহত হয়েছেন। এসব কিছুর জন্য এই স্বৈরাচার সরকার দায়ী। আমরা বিশ্বাস করি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনবে। 


কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম বলেন, স্বৈরাচার সরকার তার বাহিনীর মাধ্যমে বাংলাদেশের প্রতিটা জায়গায় হত্যাযজ্ঞ চালিয়েছে। ছাত্ররা তাঁদের ন্যায্য অধিকার আদায়ের রাস্তায় দাঁড়িয়ে ছিল। কিন্তু তাদেরকে অন্যায়ভাবে গুলি করা হত্যা করেছে। যা অত্যন্ত ন্যক্কারজনক হামলা। আমরা চাই, এই খুনি হাসিনার বিচার বাস্তবায়ন হোক। সেই সাথে যারা এই হত্যাযজ্ঞ চালানোর জন্য মদদ দিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে এবং এই আওয়ামীলীগ দলকে নিষিদ্ধ করতে হবে।


উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। তিনি পদত্যাগ করে সেনাবাহিনীর নিরাপত্তার মাধ্যমে ভারতে চলে যান। বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা চেয়েও ;কোনো আশার সঞ্চার হয়নি শেখ হাসিনার। বর্তমানে তিনি এখনো ভারতে অবস্থান করছেন।

 

আরও খবর