ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী ভোলাইন স্কুলের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনুন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-08-2024 02:15:48 pm

প্রতিষ্ঠানের সকল স্তরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে সোচ্চার থাকতে হবে। © সংগৃহীত ছবি


◾তানভীর আহমেদ রাসেল: বিগত কয়েক দশক থেকেই ভোলাইন বাজার স্কুল এন্ড কলেজ নাঙ্গলকোট উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই উপজেলায় পরিচিতি পেয়ে আসছে। এখান থেকে উঠে আসা শিক্ষার্থীরা বুয়েট,মেডিকেল, পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের নানান প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষা নিয়ে দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু বিগত কয়েক বছর যাবত এই প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও করুণ ফলাফল সাবেক শিক্ষার্থীসহ এলাকার সচেতন মানুষকে মর্মাহত করছে। অবৈধ আধিপত্য, নোংরা রাজনীতি সহ নানান অসংহতির কারণে ভয়াবহ অসুস্থতায় ধুকে ধুকে মরছে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি।


স্বৈরাচার শাসক গোষ্ঠী থেকে দেশ সম্প্রতি মুক্ত হয়েছে। সমাজের নানান স্তরেই সংস্কার হচ্ছে। এবার আমাদের প্রাণের বিদ্যাপীঠ ভোলাইন বাজার স্কুল এন্ড কলেজের সংস্কারের পালা। এই স্কুলের একজন প্রাক্তন হিসেবে শিক্ষার সুষ্ঠ ধারা ফিরিয়ে আনতে কিছু প্রস্তাবনা-


১. কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশের অন্যতম প্রতিবন্ধক নোংরা ছাত্র রাজনীতি। তাই স্কুল প্রাঙ্গণে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে।


২. স্কুল ও কলেজ সংশ্লিষ্ট বিষয়ে সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দের অবৈধ আধিপত্য বন্ধ করতে হবে।


৩. অধ্যক্ষের নিষ্ক্রিয় ভূমিকার পরিবর্তে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে তৎপর হতে হবে।


৪. শিক্ষার্থীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোচিং কিংবা প্রাইভেট পড়তে কিংবা অবৈধ সুবিধা প্রদানে শিক্ষকদের কোন প্রকার প্ররোচনা থেকে বিরত থাকতে হবে।


৫. প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও আউটপুট নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।


৬. ম্যানেজিং কমিটিতে সুশিক্ষিত ও সর্বজনবিদিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে।


৭. সরকার নির্ধারিত ফি বহির্ভূত কোন প্রকার অতিরিক্ত ফি চাপিয়ে দেওয়া বন্ধ করতে হবে।


৮. প্রতিষ্ঠানের কল স্তরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। 


অনেক সীমাবদ্ধতার মাঝেও প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে পারলে প্রতিষ্ঠানটির সুদিন নিশ্চিয়ই ফিরে আসবে। এর জন্যে শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা ও আন্তরিকতা একান্ত জরুরি। প্রত্যাশা করছি, নিশ্চয়ই আমাদের অবহেলিত প্রতিষ্ঠানটি আবার আপন মহিমায় উদীপ্ত হয়ে অত্র এলাকার প্রতিটি প্রাঙ্গণে আলো ছড়াবে। শুভ কামনা প্রিয় বিদ্যাপীঠ।


• লেখক : তানভীর আহমেদ রাসেল

প্রাক্তন শিক্ষার্থী, ভোলাইন বাজার স্কুল এন্ড কলেজ

আরও খবর