নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ শাখার শোকরানা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ শাখার শোকরানা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

সাতক্ষীরা জেলার কালিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং কৃষ্ণনগর ইউনিয়ন শাখার উদ্যোগে শোকরানা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৪ আগষ্ট) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর (মাদারতলা) সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শোকরানা মিছিল শুরু করে ইউনিয়নটির বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বালিয়াডাংগা বাজারের ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশ স্থলে সমবেত হয়। সমাবেশে জামায়াতে ইসলামী কৃষ্ণনগর ইউনিয়ন শাখার আমির মাস্টার ইব্রাহিম বাহারির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতের সাবেক সাংসদ গাজী নজরুল ইসলাম। সমাবেশটিতে  ইউপি সদস্য জামাল ফারুক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাও. আজিজুর রহমান। উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা কর্মপরিষদ সদস্য  মাও.নুরুজ্জামান হাবিবী, উলামা বিভাগের ইউনিয়ন সভাপতি মাও. মোস্তফা ইউসুফ আলম, ইউনিয়ন মসজিদ মিশন শাখার সভাপতি মাওঃ আব্দুস সাত্তার আজাদি, সাবেক ইউনিয়ন আমির মাস্টার ইউসুফ আলী, ইউনিয়ন শাখার সেক্রেটারি সহ: অধ্যাপক জামাল ফারুক, মাওঃ আবুল হায়াত প্রমুখ বৈষম্যের বিরুদ্ধে ছাত্রজনতার আন্দোলনে স্বৈরশাসক বিদায় নেয়ায় জনগণের স্বস্তি ফিরে এসেছে উল্লেখ করে জামায়াত নেতৃবৃন্দ বলেন, আমরা ন্যায় ও সাম্যের ভিত্তিতে সংগঠন পরিচালনা করি। 

স্বৈরশাসক  আমাদেরকে আদর্শিক ভাবে মোকাবিলায় ব্যার্থ হয়ে সড়যন্ত্রের মাধ্যমে দমন পীড়ন নীতি অবল্ম্বন  করে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আমাদের সকল গণতান্ত্রিক কর্মকান্ড পরিকল্পিত ভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, ফল সরুপ তারা জন-বিচ্ছিন্ন হয়ে করুন আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। সম্প্রতি দেশে সংখ্যালঘুদের উপর সহিংসতা হচ্ছে বলে একটি মহল গুজব ছড়াচ্ছে। এর সাথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কেউই সংশ্লিষ্ট নয়। বরং জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে নৈরাজ্য সৃষ্টিকারীদের বাধা দেয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠানের সুরক্ষা দেয়া হয়েছে। যারা গুজব ছড়িয়ে জনমনে ভীতি সৃষ্টি করছেন তাদেরকে গুজব থেকে বিরত থেকে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে এবং সঠিক বিষয়টি জনসম্মুখে তুলে ধরার জন্য আহবান জানান জামায়াত নেতৃবৃন্দ।

আরও খবর