পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

৭ দিন পর পাটগ্রাম থানার কার্যক্রম শুরু

লালমনিরহাটের পাটগ্রাম থানার কার্যক্রম ৭ দিন পর শুরু করা হয়েছে। মঙ্গলবার (১৩ ই আগস্ট) বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে এ থানার কার্যক্রম শুরু করা হয়।

জানা গেছে, সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার কারণে সারা দেশের মতো পাটগ্রাম থানার বিভিন্ন স্তরের পুলিশ সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে ও স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশক্রমে ৭ দিন পর থানার কার্যক্রমে যোগ দেয় পুলিশ পরিদর্শক, পুলিশ উপপরিদর্শক ও সহকারী পরিদর্শক এবং কনস্টেবলেরা। এদিন ট্রাফিক বিভাগের সদস্যরাও কার্যক্রম শুরু করে।

মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে পুলিশি কার্যক্রম শুরু করা উপলক্ষে পাটগ্রাম থানার সকল পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা পাটগ্রাম উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে একটি মহড়া প্রদর্শন করে। এ সময় পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম ও পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবু সাঈদ চৌধুরী সাথে ছিলেন। মহড়া শেষে পাটগ্রামের বাইপাস মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে কথা বলেন ইউএনও এবং ওসি।

আরও খবর
6aec7fb21c1c8-051126070802.webp
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

৪ ঘন্টা ৪৪ মিনিট আগে