শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী নিয়ামতপুরে এক কেজি গাঁজাসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে: তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায় ভ্রমণ যখন হয়ে ওঠে সহায়তার হাত, ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ব্যতিক্রমী প্রয়াস সেনবাগে ‘মা মঞ্জিল’ নিয়ে চাঞ্চল্য, মালিকের ছত্রছায়ায় কয়েক বছর ধরে চলছে দেহ ব্যবসা শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু লোহাগড়ায় করফা মধুমতি যুবসংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দিঘলিয়া ইউনিয়ন একাদশ ক্ষেতলালে ইসলামী পাঠাগারের যাত্রা শুরু লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উলপক্ষে ঈশ্বরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল লাখাইয়ে পুলিশের অভিযানে ৫৩৩পিচ ইয়াবা এবং নগদ অর্থ সহ গ্রেপ্তার- ০২। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : বানিয়াচংয়ে হুইপ জি কে গউছ ‎ ‎রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহেনা বেগম লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার তা’মীরুল মিল্লাতে ফকীহ ইব্রাহিম খলিলের ‘নাসিহা’ কিতাবের মোড়ক উন্মোচন নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ২: পাওনা টাকা নিয়ে বিরোধ, গোয়ালন্দে যুবলীগ নেতা খুন; দুই ঘণ্টায় গ্রেপ্তার অভিযুক্ত সরকারের নির্দেশনায় সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই,পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ

আটোয়ারীতে মাসব্যাপী ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাস মেলার শুভ উদ্বোধন

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায়

 পঞ্চগড়ের আটোয়ারীতে মাসব্যাপী ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাস মেলার শুভ উদ্বোধন হয়েছে।

আটৌয়ারী উপজেলার প্রয়াত রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী মির্জা গোলাম হাফিজ ১৯৯৩ সালে এ আলোয়াখোয়া রাস মেলা প্রতিষ্ঠা করেন। ওই সময় থেকে এই রাস মেলা চলমান রয়েছে। গত দুই বছর কোভিড-১৯ এর কারণে শুধুমাত্র রাস পূজা অর্চনার মধ্যদিয়ে মেলার সীমাবদ্ধতা ছিল।

জেলায় অবস্থিত সকল শিক্ষা, সাংস্কৃতিক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সহযোগিতায় রাস পূজার মধ্যদিয়ে এক মাসব্যাপী ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাস মেলা আটোয়ারী মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ সংলগ্ন মাঠে শুরু হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম'র সভাপতিত্বে আটোয়ারী আলোয়াখোয়া রাস পূর্ণিমায় রাস পূজার মধ্য দিয়ে রাস মেলার আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন - অনুষ্ঠানের প্রধান অতিথি ও আলোয়াখোয়া রাস মেলার সভাপতি মোঃ জহুরুল ইসলামের নির্দেশক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায়।

এসময় অন্যান্যদের মধ্যে জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, পঞ্চগড় জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য কমলেশ চন্দ্র ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আলোয়াখোয়া রাস মেলা ব্যবস্থাপনা কমিটির সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক এমদাদ।

উল্লেখ্য যে, প্রতি বছর রাস পূর্ণিমা দিন রাস ঘোরানোর মধ্যদিয়ে মেলা শুরু হয়ে মেলায় গরু, মহিষ, ছাগল, ঘোড়া, কাঠ ও স্টলের আসবাবপত্রসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়-বিক্রয় হয়ে থাকে এবং মনোরম পরিবেশে সুস্থ্য বিনোদন ও আমোদ-প্রমোদের জন্য সার্কাস, মটরসাইকেল খেলাসহ বিভিন্ন ব্যবস্থা রয়েছে।


আরও খবর