ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

বাঘায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজশাহীর বাঘায় মিথ্যা মামলা দায়েরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী, উপজেলার কিশোরপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে শিমুল ইসলাম ও ওই গ্রামের চমৎকার আলীর ছেলে সুকচান্দ আলী । মঙ্গলবার ১৩ আগস্ট দুপুর ১২ টায় বাঘা মডেল প্রেস ক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিমুল ইসলাম বলেন, উপজেলার পাকুরিয়া ইউপির কিশোরপুর গ্রামের হযরত আলী কর্তৃক আমাদের বিরুদ্ধে আদালতে দায়ের কৃত টাকা ছিনতাইয়ের মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। কিন্তু প্রকৃত ঘটনা হলো, গত ০৮ মে (২০২৪) আমার অনুপস্থিতির সুযোগে মামলার বাদী হযরত আলীর ছেলে রবিউল ইসলাম সিঁধ কেটে আমার স্ত্রীর ঘরে প্রবেশ করে। সে সময় আমার স্ত্রী চিৎকার করে লোকজন ডাকতে থাকলে রবিউল ইসলাম আমার স্ত্রীর মুখ চেপে ধরে এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ওই ঘটনায় আমার স্ত্রী বাদী হয়ে রবিউল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন-২০০৩ আইনে থানায় মামলা দায়ের করেন। ওই মামলা দেয়ার পর থেকেই রবিউল ইসলাম এর পিতা হযরত আলী ও তার পক্ষের লোকজন আমাকে ও আমার পরিবারকে বিভিন্নভাবে শাসিয়ে আসছেন এবং একের পর এক মিথ্যা মামলা দায়ের করছেন। সর্বশেষ গত ২৪ জুলাই আমার বিরুদ্ধে ২ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগে করেছেন। অথচ ওই দিনে আমি ঢাকা নারায়ণগঞ্জে ছিলাম।


সেখানে আমি ভাড়ায় রিকশা চালায়। যার প্রমাণ ওই গ্যারেজ মালিক মো: সাইমন ইসলাম এর নিকট আছে। আমি নারায়ণগঞ্জ থেকে গত ২৭ জুলাই জে.এস পরিবহনে বাঘায় আসি। সে সময় আমার সাথে আর একজন রিকশা চালক কুষ্টিয়ার মোঃ জীবন হোসেন ছিলেন।

শুধু আমার বিরুদ্ধেই না, ওই মামলার সূত্র ধরে আমার দুলাভাই শুকচাঁদ আলীর বিরুদ্ধেও মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। তিনি একজন ভ্যান চালক। এলাকায় জিজ্ঞাসাবাদ করলেই পাওয়া যাবে আমরা কেমন প্রকৃতির লোক। এর আগেও মোঃ হযরত আলী আমার বিরুদ্ধে ১০৭ ধারায় আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। ওই মামলা থেকে গত ৩০ ৭ ২০২৪ তারিখে আমি খালাস পেয়েছি। অথচ জিনি আমার বিরুদ্ধে মামলা দিচ্ছেন তিনি এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ মামলার সাক্ষী রেজাউল ইসলাম তার মাদক ব্যবসার পার্টনার। আপনারা দয়া করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য ঘটনা উদঘাটন করে এ মিথ্যা মামলা থেকে পরিত্রান পেতে আমাদের সহায়তা করুন। আমরা গরীব মানুষ, রিকশা- ভ্যান চালিয়ে জীবন ধারণ করি। মিথ্যা মামলায় পড়ে আমরা চরমভাবে শারীরিক, মানসিক,আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই সংবাদ সন্মেলনের মাধ্যমে মিথ্যা মামলা ও হয়রানি থেকে রক্ষায় আমরা প্রশাসনেরও সু-দৃষ্টি কামনা করে নিরপেক্ষ তদন্তের অনুরোধ করছি। 

যদি দায়েরকৃত মামলায় আমাদের বিন্দুমাত্র সম্পৃক্ততা থাকে তাহলে আইন অনুযায়ী যে শাস্তি হয় আমরা তা মাথা পেতে নিব।


এ বিষয়ে মামলার বাদী হযরত আলীর নিকট মুঠোফোনে জানতে চাইলে, তিনি কোন সদুত্তর দিতে পারেন নাই। তিনি এজাহারে উল্লেখ করেছেন টাকা ছিনতাই হয়েছে ২৪ জুলাই রাত্রি ৮ ঘটিকায়। তিনি মামলা দিয়েছেন ২৪ জুলাই । এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনা ২৩ তারিখে ঘটে আমি ২৪ তারিখে মামলা করেছি। মোবাইলে এত কথা বলতে পারবো না ।কিছু জানার থাকলে সাক্ষাতে আসেন।

আরও খবর