সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১ আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা সুন্দরবনে ২১ জেলে নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান ধর্ষনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা: সমবেত নৃত্যে বাজিমাত শেখ বোরহানুদ্দীন কলেজের আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ উৎপাদন খরচ বেশি হলেও আমনের বাম্পার ফলনের আশায় নন্দীগ্রামের কৃষকরা কুতুবদিয়ার অদূরে সাগরে দুই জাহাজের সংঘর্ষ

দ্বিতীয় মুক্তিযুদ্ধ শহীদদের স্মরণে আক্কেলপুর জাগো আইটি'র বৃক্ষরোপণ কর্মসূচি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  দ্বিতীয়  মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে আজ ১০ আগষ্ট দুপুর ৩ টায় আক্কেলপুর জয়পুরহাট বাইপাস রোডে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে জাগো আইটি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন  প্রতিষ্ঠানের সিইও নাসিম আহমেদ, সদস্য রেমি, মিম, তাবাসুম, নুশরাত, আরবী, সিহাব, গোলাম রাব্বি, আদম, শান্ত, পল্পব সহ প্রতিষ্ঠানের আরো অন্যান্য কর্মীরা।

এসময় জাগো আইটির সিইও নাসিম আহমেদ বলেন, আমরা শুধু একটি প্রতিষ্ঠান নই, আমরা একটি পরিবার। আমাদের এই উদ্যোগ শহীদদের প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ।  আমরা বিশ্বাস করি, এই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্নকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

শহীদ মেহেদী হাসান ও শহীদ নজিবুল হাসান (বিশাল) এর স্মৃতি রক্ষার্থে ২০ টি আম গাছের চারা রোপণ করা হয়। প্রথম শহীদ আবু সাইদের স্মরণে ৫ টি আমলকি এবং শহীদ মীর মাহফুজার রহমান মুগ্ধ এর স্মরণে ৫ টি বাতাবি লেবুর চারা রোপণ করা হয়।

জাগো আইটির এই উদ্যোগ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


Tag
আরও খবর