জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান ঠাকুরগাঁওয়ে সোনার মূর্তির লোভ দেখিয়ে প্রতারণা, ভাই-বোন গ্রেপ্তার এক পশলা বৃষ্টিতেই ডুবে যায় বাবুপুর, উন্নয়নের ছোঁয়া নেই ড্রেনেজ ব্যবস্থায় র‌্যাবের অভিযানে খুশি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ দিনাজপুরে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বিএনপি জনবান্ধব ও সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার --এমপি জাহাঙ্গীর আলম ‎লোকালয়ে অজগরের হানা: উদ্ধার করে সুন্দরবনের অবমুক্ত আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও লাখাইয়ের মিনি কক্সবাজার নামে পরিচিত চিকনপুর ব্রিজে বর্ষার আগমনে বাড়ছে পর্যটকদের ভিড়। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রম শুরু। তজুমদ্দিন চর ব্লক লিডারের অত্যাচারের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন। গোয়ালন্দের সন্তান রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মৃত্যু ঘিরে প্রশ্ন, তদন্ত চায় পরিবার গোয়ালন্দে অটোরিক্সা চালককে হত্যা, গাড়ি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্লা লালপুরে বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ অনুষ্ঠিত কচুয়ায় নিজ অর্থায়নে সড়কে গর্ত ভরাট করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সংবাদ সম্মেলন



বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর ভুয়া পরিচয় দিয়ে সন্ত্রাসী কর্মকান্ড, লুটপাট ও সহিসংসতা বন্ধের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেরন করেন জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দেলনের সমন্বয়ক ও সহ সমন্বয়করা।


এসময় লিখিত বক্তব্যে কুড়িগ্রাম সরকারি কলেজের সমন্বয়কারী লাইলাতুল ইসলাম রুমানা জানান, দেশ গঠনের জন্য বৈষম্যবিরোধী কেন্দ্রীয় ও সিনিয়র সমন্বয়কদের পরামর্শ ও দাবির প্রেক্ষিতে অন্তবর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে। এ অবস্থায় একটি স্বার্থান্বেষী মহল বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের নাম ভাঙিয়ে কুড়িগ্রামের বিভিন্ন স্থানে সন্ত্রাস, লুটপাট ও সহিংসতার ঘটনা ঘটাচ্ছে। কোথাও কোথাও চঁাদাবাজির করার চেষ্টা চালাচ্ছে। যাদের সাথে আন্দোলনকারী কোন ছাত্রের সংশ্লিষ্টা নেই। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন এই আন্দোলনের মুল সংগঠক ও সমন্বয়ক হিসেবে দাবি করে অপপ্রচার চালাচ্ছে। এ অবস্থায় দেশের সম্পদ রক্ষা শান্তি ফেরাতে এ সকল কর্মকান্ড বন্ধের দাবি জানানো হয়। এ সময় আরো বক্তব্য রাখেন সমন্বয়ক নাজমুস সাকিব শাহী, নাহিদ হাসান নাঈমসহ অন্যান্যরা।


সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ছাত্রলীগের বাঁধা ও হামলার মুখে অনেকে সরে গেলেও সকল বাঁধা উপেক্ষা করে তারা সরকারের পতন হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যান। 


সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই উপদেষ্টা, পাঁচ সমন্বয়কারী ও সহ সমন্বয়কসহ ৩৬ জন ছাত্রের নামের একটি তালিকা সাংবাদিকদের হাতে তুলে দেয়া হয়। এসময় জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।



আরও খবর