কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

শেখ হাসিনার পদত্যাগে শ্রীমঙ্গলে বিজয় মিছিলে পুলিশের গুলিতে আহত শতাধিক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা এক দাবির বিজয় নিশ্চিত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের সংবাদ পেয়ে হাজার হাজার ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিজয় উল্লাসে মেতে উঠেন। উপজেলার পাড়া-মহল্লা থেকে ছোট ছোট মিছিল নিয়ে সাধারণ মানুষ বিজয় উল্লাস করে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে ছুটে আসেন, একে অপরকে জড়িয়ে ধরে মিস্টি মুখ করান। সোমবার (৫ আগস্ট) বিকেল শ্রীমঙ্গলে শেখ হাসিনার পতনের খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন স্থান থেকে মিছিল বের করে ভুয়া, ভুয়া স্লোগান দিয়ে শ্রীমঙ্গল চৌমুহনা চত্তরের দিকে ছোট ছোট মিছিল নিয়ে ছুটে আসেন ছাত্র-জনতাসহ সাধারণ মানুষ। মিছিলটি শ্রীমঙ্গল থানার সামনে আসামাত্র মিছিলরত শিক্ষার্থীদের বাঁধা দেয় পুলিশ। ওখান থেকে বাঁধা অতিক্রম সামনে আগাতে চাইলে মিছিল তুমুল সংঘর্ষে রুপ নেয়। একপর্যায়ে পুলিশের টিয়ারশেল, রাবার বুলেট ও অন্যান্য গুলি ছুড়ে পুলিশ। এসময় পুলিশের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে কিশোরসহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ। এঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো শহরজুড়ে বিশাল ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশের গুলিতে আহত হয়েছেন কালিঘাট রোডের ইসমাইল হোসেন, ফারদিন,  সিন্দুরখান রোডের ইমরান, জুয়েল, ছফেদ মিয়া রোডের ইমরান, জালালিয়া রোডের কামরুল, স্টেশন রোডের জিহাদ, রুবেল, উত্তর ভাড়াউড়ার নাজমুল, শান্তিবাগের আওয়াল, বিরাইমপুরের জুয়েল, মুসলিমবাগ এলাকার এনামুল হক, রনি মিয়া, রামনগরের রুহেল, কাকিয়া বাজারের সাইফ, রুমেল, কলেজ রোডের রফিকুল, লালবাগের কাওছার, রমজান, আলিশারকুলের আব্দুল আহাদসহ শতাধিক। আহতদের প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থা অবনতি হওয়ায় গুলিবিদ্ধদের প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। 

বেলা ৫টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরজমিন গিয়ে দেখা যায়, গুলিবিদ্ধ মানুষের সারি। মাথা, চোখ, বুক, পেট ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন অনেকেই। আহতদের মধ্যে শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। এদের মধ্যে শুধু শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগেই চিকিৎসা নেন অন্তত অর্ধশতাধিক। সন্ধার পরেও স্বাস্থ্য কমপ্লেক্সে গুলিবিদ্ধ রোগী আসতে দেখা গেছে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ও আবাসিক মেডিকেল অফিসার ডা. নাসিফ আহমেদ বলেন, বিজয় মিছিলে গুলিবিদ্ধ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত শতাধিক মানুষ চিকিৎসা নিতে এসেছেন। আমরা তাদের চিকিৎসা দিয়েছি৷ অনেককে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছি।

Tag
আরও খবর