দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

আলোচনায় না বসার সিদ্ধান্ত সমন্বয়কদের, আন্দোলন চলবে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-08-2024 07:40:41 am

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিল ও সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচি প্রত্যাহার সংক্রান্ত একটি বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। শনিবার (৩ আগস্ট) দুপুরে সংগঠনের সমন্বয়করা জানিয়েছেন, এ রকম কোনো বিবৃতি তারা দেননি।


সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, ‘এটা ভুয়া, এমন কোনো বিবৃতি আমরা দেইনি। এটা এডিটেড, কেউ বিভ্রান্ত হবেন না।’এই সমন্বয়ক আরও বলেন, ‘সরকারের সঙ্গে আলোচনায় না বসার সিদ্ধান্ত আমাদের সবার। এই আন্দোলন চলবে।’


সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আন্দোলন প্রত্যাহারের কোনো ধরনের ঘোষণা দেইনি। এটি সরকারি প্রোপাগান্ডা। এ ধরনের ঘোষণা দেওয়ার প্রশ্নই আসে না।’


তিনি বলেন, ‘আমাদের আজকে বিক্ষোভ মিছিল সারা দেশে এবং বিকাল ৩টায় শহিদ মিনারে হবে। আগামীকাল থেকে অসহযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে এর রূপরেখা তুলে ধরা হবে এবং এই আন্দোলন অব্যাহত থাকবে।’


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আমাদের এই স্বাভাবিক আন্দোলনকে কেউ যেন নিজ স্বার্থে ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সে জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের পরবর্তী সকল কর্মসূচি প্রত্যাহার করলাম, সেই সঙ্গে সরকারকে সাত দিনের সময় বেঁধে দেওয়া হলো। এই সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীনভাবে তার কাজ করতে দিতে হবে। যদি এই সময়ের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া না হয়, পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কঠিন কর্মসূচি ঘোষণা করবে।

আরও খবর